ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ভালুকায় ফিসারিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম
উদয় হাসান : ছবি সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় বন্ধুদের সাথে মাছের ফিসারিতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে উদয় হাসান (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলী এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত উদয় হাসান ওই এলাকার শফিকুল ইসলামের একমাত্র ছেলে এবং স্থানীয় নাসির মডেল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে উদয় হাসান তার বন্ধুদের সঙ্গে স্থানীয় সাদেকের মাছের ফিসারিতে সাঁতার কাটতে নামে। সাঁতার কাটার একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। উদয়কে দেখতে না পেয়ে তার বন্ধুরা চিৎকার শুরু করলে পরিবার ও এলাকাবাসী ছুটে আসে। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে পানি থেকে উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উদয়কে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিরবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার খলিলুর রহমান মাসুদ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়েতে ৭৫ লাখ টাকা দেনমোহর, রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা
যশোর পৌরসভার পূর্ব বারান্দীপাড়া এলাকায় ৭৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে করতে রাজি না হওয়ায় এক যুবককে ৬ মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। একইসঙ্গে তার ওপর হামলা, বাড়িতে ভাঙচুর ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও এনেছেন ওই ভুক্তভোগী।
বিয়েতে ৭৫ লাখ টাকা দেনমোহর, রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা
সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
নাটোর স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) নাটোর শহরের নিচা বাজার এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
আ. লীগ দিল্লিতে বসে ও জামায়াত বাংলাদেশে বসে চক্রান্ত করছে: রাশেদ খান
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে বসে দেশবিরোধী জামায়াতে ইসলামী চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  তিনি বলেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ মিলে ১৯৯৬ সালে এবং ১৯৮৬ সালের নির্বাচনে এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। সেই চক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ মোকাবিলা করেছিল। অর্থাৎ, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী অতীতেও দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছে। বিএনপি তা মোকাবিলা করেছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সুদৃঢ় সমর্থন ও সহযোগিতায় বর্তমান বিএনপি সরকার অতীতের মতো সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও বৈরী চাপ সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে। এর আগে দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আরটিভি/টিআর
আ. লীগ দিল্লিতে বসে ও জামায়াত বাংলাদেশে বসে চক্রান্ত করছে: রাশেদ খান
সাজেক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
অনিবার্য কারণবশত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সাজেক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিতেন সুমি, অতঃপর...
মুন্সীগঞ্জের মিরকাদিমে ভুয়া ডিগ্রি ব্যবহার, লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা ও নিয়মবহির্ভূতভাবে অ্যালোপ্যাথিক চিকিৎসা দেওয়ার অভিযোগে হোসনেআরা সুমি নামের এক নারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিতেন সুমি, অতঃপর...
আরও পড়ুন
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
‘যে নদী মরু পথে’র নায়িকা নাসিমা খান মারা গেছেন
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ