ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম
এসকান্দার আলী ভূঁইয়া : ছবি সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) ইউনিয়ন পরিষদে ৮০ জন জেলের মধ্যে চাল বিতরণ কার্যক্রম চলাকালে এই অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসে। এদিকে অনিয়মের বিষয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি ও শাসিয়েছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান এসকান্দার আলী ভূঁইয়া।

বুধবার দুপুরে বিকেনগর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, কার্ডধারী জেলেদের মধ্যে চাল বিতরণ চলছে। সরকারি বরাদ্দ অনুযায়ী প্রত্যেকের ২৫ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও ওজনে ১ থেকে ২ কেজি পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। শুধু তা-ই নয়, বিতরণ করা চালে প্রচুর পোকা থাকায় তা নিতে অনীহা প্রকাশ করেছেন অনেক জেলে। এ দিন ইউনিয়নের ৮০ জন জেলের মধ্যে এ চাল বিতরণ করা হচ্ছিল।

বিতরণকাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ইউপি চেয়ারম্যান এসকান্দার আলী ভূঁইয়ার নির্দেশেই ওজনে চাল কম দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী জেলেরা অভিযোগ করে বলেন, সরকার আমাদের জন্য ২৫ কেজি ভালো মানের চাল পাঠিয়েছে। কিন্তু এখানে এসে দেখি চালের মধ্যে পোকা কিলবিল করছে, আবার ওজনেও ১–২ কেজি কম দিচ্ছে। অভাবের দিনে সরকারি সাহায্য নিতে এসেও আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে।

অনিয়মের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান এসকান্দার আলী ভূঁইয়া প্রথমে অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে কোনো অনিয়ম হচ্ছে না। নিয়ম মেনেই সব বিতরণ করা হচ্ছে।

তবে চাল কম দেওয়ার কারণ ও নিম্নমানের বিষয়ে সাংবাদিকরা আরও প্রশ্ন করলে তিনি চরম উত্তেজিত হয়ে পড়েন। সাংবাদিকদের হুমকি দিয়ে তিনি বলেন, তোমরা বহুত বাইড়া গেছো। একটু কমাইয়া বাইড়ো। আমি এসকান্দার ভূঁইয়া কইলাম, বেশি বাড়াবাড়ি করিও না।

এদিকে চাল বিতরণের সময় সরকারি নিয়মানুযায়ী তদারকির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আজহারুল ইসলামকে ইউনিয়ন পরিষদে পাওয়া যায়নি। তার অনুপস্থিতিতেই এ অনিয়ম ঘটে। এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আমি যতক্ষণ ছিলাম, কোনো চাল কম দেওয়া হয়নি। কৃষি অফিসে মিটিং থাকায় আমি আগেই চলে এসেছি। পরে কম দিয়ে থাকতে পারে, সেটা আমার জানা নেই।

পোকাযুক্ত চাল ও ওজনে কম দেওয়ার বিষয়ে শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে সরকারি চালে এমন অনিয়ম বা নিম্নমানের পণ্য দেওয়ার সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে বাম হাতে গভীর ক্ষত হয়েছিল সাইদার মিয়ার। ক্ষতস্থানে ঢুকে গিয়েছিল কাচের টুকরাও। তাকে নেওয়া হয় কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে দুই কৃষকের প্রায় ১ হাজার ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
রেলওয়ের জায়গায় ঢুকে গেল ভবন, ‘চরম মাশুল’ দিচ্ছেন ১০৫ জন
ময়মনসিংহে রেলওয়ের জমি দখল করে ১৮ তলা এলিট টাওয়ার নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণাধীন ভবনটির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে, ভবনটির অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা।
রেলওয়ের জায়গায় ঢুকে গেল ভবন, ‘চরম মাশুল’ দিচ্ছেন ১০৫ জন
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
আরও পড়ুন
পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে হামলা, আটক ৪৫ জেলে
রাস্তার কাজে ‘নয়-ছয়’, চার লাখ টাকা ইউপি সদস্যের পকেটে!
খাদ্যে অনিয়ম ঠেকাতে ৮ মাসে ৭৪৪ অভিযান, জরিমানা ৩ কোটি টাকা
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক