ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীতে অবস্থিত ‘মুকুল পিভিসি ইন্ডাস্ট্রিজ’-এর একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় আনুমানিক ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টা ১৭ মিনিটে বিসিক শিল্পনগরীর ওই গোডাউনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তথ্য পাওয়ার মাত্র আট মিনিটের মাথায় সকাল ৯টা ২৫ মিনিটে ধামরাই ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ধামরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ধামরাই ফায়ার স্টেশন জানায়, ক্ষতিগ্রস্ত গোডাউনটি আনুমানিক ১০০ ফুট × ৩০ ফুট আয়তনের একটি স্টিল স্ট্রাকচারের স্থাপনা ছিল। প্রাথমিক ধারণা অনুযায়ী, গ্যাস লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের কারণে গোডাউন এবং এর আশেপাশের আনুমানিক ৫ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন খান বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুটি ইউনিটের কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদির সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির, দেশে অসহায় পরিবার
সৌদি আরবের হাইল শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ছয়দিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রবাসী আনোয়ার হোসেনের (৪৮) মৃত্যু হয়েছে।
সৌদির সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির, দেশে অসহায় পরিবার
মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির ও ভূমি দখলের অভিযোগ আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে
ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, মো. মোস্তফা কামাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এলাকার প্রভাবশালী নেতা হিসেবে ভুমি দখল থেকে শুরু করে এমন কোনো খারাপ কাজ নেই, যা তিনি করেননি।
মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির ও ভূমি দখলের অভিযোগ আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে
চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ
চট্টগ্রামের বাঁশখালীতে ‘এসআরবি’ সদস্য পরিচয় দিয়ে এহসান প্রকাশ হাসান (৩৬) নামে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ
ভাড়া বাসায় মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, উধাও প্রেমিক
বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুই (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ওই নারীর সঙ্গে বাসায় থাকা এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ভাড়া বাসায় মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, উধাও প্রেমিক
হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন টয়লেট ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন
আরও পড়ুন
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় গ্রেপ্তার ম্যানেজার
ধামরাইয়ে ১০০ পুড়িয়া হেরোইন ও টাকাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার 
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে যা জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে নিহত ১০, একই পরিবারের ৮ জন