ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাবারের আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ এএম
ছবি: সংগৃহীত

‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’ এমন আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ৮০ বছর বয়সী সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম (৭৫) আর নেই। দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি।

রোববার বিকেল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে নূরজাহান বেগমকে দাফন করা হয়। তার মৃত্যুর মধ্য দিয়ে ছয় দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনের অবসান হলো। জীবনসঙ্গীকে হারিয়ে আরও অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধ সাজু শেখ।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় ছিলেন নূরজাহান। রোববার দুপুরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহান বেগমের। এরপর থেকে তিনি চলাফেরার সক্ষমতা হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। অভাবের সংসারে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। অসুস্থ স্ত্রীর সেবা-যত্নের পাশাপাশি খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করতে হিমশিম খেতে হতো বৃদ্ধ সাজু শেখকে।

প্রায় ৬৫ বছরের দাম্পত্য জীবনে সাজু শেখ ও নূরজাহান বেগমের তিন মেয়ে ও তিন ছেলে রয়েছে। তিন মেয়েরই বিয়ে হয়েছে। স্থানীয়দের ভাষ্য, মেয়েদের কেউ কেউ মাঝেমধ্যে বাবার খোঁজখবর নেন। তিন ছেলের মধ্যে একজন করোনাকালে নিরুদ্দেশ হয়ে গেলেও মাঝেমধ্যে যোগাযোগ রাখেন। আরেক ছেলে ঢাকায় রিকশা চালান এবং বছরে দুয়েকবার বাড়িতে আসেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। তার অসহায়ত্বের দৃশ্য দেশজুড়ে মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়। তাদের কাছে পৌঁছে দেওয়া হয় মানবিক সহায়তাও।

তবে বার্ধক্য, অসুস্থতা ও অভাবের সঙ্গে লড়াই থামেনি। শেষ পর্যন্ত স্ত্রীকে হারিয়ে একা হয়ে গেলেন সাজু শেখ। যে মানুষটির মুখে খাবার তুলে দিতে একদিন মানুষের দ্বারে দ্বারে আকুতি জানিয়েছিলেন, সেই জীবনসঙ্গীকে হারিয়ে এখন তার জীবনে নেমে এসেছে আরও গভীর শূন্যতা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের প্রকৃতিতে শীতের পদধ্বনি, বৃষ্টিতে বেড়েছে তীব্রতা
শরৎ ও শীতের মধ্যবর্তী ঋতু হেমন্ত। প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা। দিনের বেলায় হালকা রোদের উষ্ণতা থাকলেও গভীর রাত থেকে ভোর পর্যন্ত বইছে মৃদু হিমেল বাতাস। সেইসঙ্গে পড়ছে হালকা কুয়াশা। শিশিরভেজা ঘাস আর সোনালি ধানখেত জানান দিচ্ছে শীতের আগমনের।
হেমন্তের প্রকৃতিতে শীতের পদধ্বনি, বৃষ্টিতে বেড়েছে তীব্রতা
মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে ৬ মাসের শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দরে একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিকশা আরোহী নারীর কোল থেকে ছিটকে ছয় মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে ৬ মাসের শিশুর মৃত্যু
বান্দরবানে শ্রমিকদের কল্যাণে নতুন ট্যুরিস্ট জিপ চালু
বান্দরবানে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের কল্যাণে এবার একটি ট্যুরিস্ট জিপ চালু করা হয়েছে। এই ট্যুরিস্ট জিপ থেকে অর্জিত অর্থ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিভিন্ন চিকিৎসা, যাবতীয় দুর্ঘটনা এবং মৃত্যু পরবর্তী তাদের পরিবারের সহায়তার জন্য ব্যয় করা হবে।
বান্দরবানে শ্রমিকদের কল্যাণে নতুন ট্যুরিস্ট জিপ চালু
বৃষ্টিতে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান, কষ্টের ফসল রক্ষায় প্রাণপণ চেষ্টা রাজবাড়ীর কৃষকদের
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও টানা দুই দিনের বৃষ্টিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরসহ অন্য ৬ ইউনিয়নের বিভিন্ন ব্লকে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান। বিশেষ করো উপজেলার রাজধরপুর তালবাড়িয়া বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিলের কৃষকদের পেঁয়াজের দানা ও ক্ষেতে কেটে রাখা পাকা ও ধানের জমি পানিতে তলিয়ে গেছে। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
বৃষ্টিতে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান, কষ্টের ফসল রক্ষায় প্রাণপণ চেষ্টা রাজবাড়ীর কৃষকদের
গাজীপুরে গভীর রাতে বন উজাড়ের মহোৎসব!
গাজীপুরের শ্রীপুর সংরক্ষিত বনাঞ্চলের অর্ধশতাধিক তালগাছ কেটে বন উজারের মহা উৎসবে মেতেছে বনখেকোরা। সপ্তাহব্যাপী সংরক্ষিত বনাঞ্চলের গাছকেটে লুটপাট করলেও ব্যবস্থা নেয়নি বনবিভাগ। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের ছত্রছায়ায় বন উজাড় হচ্ছে।
গাজীপুরে গভীর রাতে বন উজাড়ের মহোৎসব!
আরও পড়ুন
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক
শেরপুরে ভুয়া কাজি রাফিউল কারাগারে 
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২