ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৩ এএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঘণ্টাব্যাপী সরাইল উপজেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে তার গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাদের জমি থেকে ঘাস কাটায় আলমগীরকে মারধর করেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সন্ধ্যায় গ্রামে সালিশ বৈঠক বসে। সালিশে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আধাঁরে টর্চ লাইটের আলো জ্বালিয়ে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের মধ্যে এখনও উত্তেজনা আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সদরপুরের মণ্ডপে মণ্ডপে আরাধনা, ভক্তদের মনে দেবী বিদায়ের সুর
পূজা-অর্চনা, প্রার্থনা ও প্রতিমা দর্শনে মণ্ডপগুলোতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। তবে উৎসবের শেষ দিনে আনন্দের পাশাপাশি প্রিয় দেবীকে বিদায় জানানোর প্রস্তুতিও চলছে।
সদরপুরের মণ্ডপে মণ্ডপে আরাধনা, ভক্তদের মনে দেবী বিদায়ের সুর
পূজায় যাওয়ার পথে ভ্যান থামিয়ে নারীদের স্বর্ণালংকার লুট
কুষ্টিয়ার মিরপুরে নির্জন সড়কে গাছের ডাল ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির অভিযোগ উঠেছে। মুখোশধারী দেশীয় অস্ত্রধারী ৫-৬ জনের একটি দল পূজামণ্ডপে যাওয়ার পথে একটি ভ্যানের চার নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
পূজায় যাওয়ার পথে ভ্যান থামিয়ে নারীদের স্বর্ণালংকার লুট
আনন্দযাত্রা রূপ নিল ট্র্যাজেডিতে, বাবা-মেয়ের সঙ্গে প্রাণ গেল পোষা বিড়ালেরও
শারদীয় দুর্গাপূজার ছুটিতে পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ব্র্যাক ব্যাংকের মাগুরা শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক শহীদুল ইসলাম ও তার ছোট মেয়ে তাছফিয়া খাতুন।
আনন্দযাত্রা রূপ নিল ট্র্যাজেডিতে, বাবা-মেয়ের সঙ্গে প্রাণ গেল পোষা বিড়ালেরও
‘স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহার প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ’
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহারকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
‘স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহার প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ’
যে মণ্ডপে শুধু নারীদের উদ্যোগেই হয় দুর্গাপূজা
সমাজের কুসংস্কার, বিধিনিষেধ ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন টাঙ্গাইলের কালিহাতীর একদল নারী। চাঁদা সংগ্রহ, বাজার করা, মণ্ডপ সাজানো থেকে শুরু করে ঢাক বাজানো দুর্গাপূজার প্রায় সব আয়োজনই করছেন তারা। 
যে মণ্ডপে শুধু নারীদের উদ্যোগেই হয় দুর্গাপূজা
আরও পড়ুন
ইয়াবাসহ বিজিবির সিপাহী পুলিশের হাতে গ্রেপ্তার 
৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
প্রসূতির মাথায় হাত বুলিয়ে নবজাতক নিয়ে পালালেন নারী
পুকুর পাহারায় ছেলে, পুত্রবধূর ঘরে ঢুকে পড়েন শ্বশুর