ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ইজারার বিলে মাছ ধরতে নামল শত শত নৌকা, আর্থিক ক্ষতির মুখে চাষী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ এএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি ইজারা নেওয়া সাপুটিয়া বিলে বাঁধ নির্মাণের সময় নৌকা নিয়ে শত শত মানুষ মাছ ধরতে নামায় আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন ইজারাদার নিখিল দাস।

তার দাবি, ছয় বছরের ইজারায় প্রতিবছর ১২ লাখ টাকা রাজস্ব দিয়েও তাকে লোকসান গুনতে হচ্ছে। অন্যদিকে স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিনের রীতি অনুযায়ী বছরে অন্তত একদিন তারা এই বিলে মাছ ধরার সুযোগ চান।

সরজমিন গিয়ে দেখা যায়, বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের উত্তর পাশে তিতাস নদীর তীরে অবস্থিত সাপুটিয়া বিল। নিখিল দাস তার লোকজন নিয়ে পাটি দিয়ে বাঁধ নির্মাণ করছেন। এ সময় সাপুটিয়া, রসুলপুর, রাজাবাড়িয়াকান্দি, রামপুর ও বৈশামুড়াসহ আশপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা নৌকা ও জাল নিয়ে সেখানে জড়ো হন। কারও হাতে কারেন্ট জাল, কারও হাতে কনই জাল। একপর্যায়ে অনেকে বাঁধের ভেতরে ঢুকে মাছ ধরতে শুরু করেন। একসঙ্গে এত মানুষের উপস্থিতিতে পুরো বিলজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

নিখিল দাস বলেন, ছয় বছরের জন্য সরকারিভাবে বিলটি ইজারা নিয়েছেন তিনি এবং প্রতিবছর সরকারি কোষাগারে ১২ লাখ টাকা জমা দিচ্ছেন। তার ভাষ্য, বর্ষা শেষে মাছ সংরক্ষণ, খাবার সরবরাহ ও পরিচর্যায় বিপুল অর্থ ব্যয় করতে হয়। পানি কমতে শুরু করলে মাছ আহরণের সুবিধার্থে পাটির বাঁধ নির্মাণ করা হয়।

তিনি অভিযোগ করেন, সকাল থেকেই অনেকে নৌকা নিয়ে অপেক্ষা করেন এবং বাঁধ নির্মাণ শেষ হওয়ার পরপরই ভেতরে ঢুকে মাছ ধরা শুরু করেন। ফলে পরিকল্পনা অনুযায়ী মাছ সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে।

নিখিল দাস বলেন, প্রতিবছর এমনটা হচ্ছে। এতে আমার বিনিয়োগ ও প্রত্যাশিত আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ চাই।

স্থানীয়দের দাবি, সাপুটিয়া বিল এলাকার মানুষের কাছে দীর্ঘদিনের পরিচিত একটি জলাশয়, যেখানে অনেকের নিজস্ব মালিকানাধীন জমিও রয়েছে। তাদের ভাষ্য, বহু বছর ধরে নির্দিষ্ট সময়ে বছরে একদিন মাছ ধরার প্রচলন রয়েছে। দুপুরে শুরু হওয়া এই কার্যক্রম চলে সারা রাত, এমনকি পরদিন দুপুর পর্যন্ত।

জামির নামে এক স্থানীয় জেলে বলেন, এই বিলের মাছের ওপর এলাকার অনেক গরিব মানুষের জীবিকা নির্ভর করে। বছরে একদিন আমরা মাছ ধরি, এটা বহু বছরের নিয়ম।

নিয়াজ নামে অন্য এক জেলে বলেন, সরকার ইজারা দিয়েছে ঠিক আছে। কিন্তু বছরে অন্তত একদিন আমাদের মাছ ধরার সুযোগ দেওয়া উচিত। এটা শুধু মাছের বিষয় না, আমাদের রীতিও।

এদিকে স্থানীয়দের কাছে বিষয়টি কেবল মাছ আহরণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে সামাজিক রীতি ও জীবিকার প্রশ্ন।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে আপত্তিকর মন্তব্য করা ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় মন্তব্যকারীকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিতে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি। আজ দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি। বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন। আরটিভি/ এমএ 
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাস্তায় পড়েছিল গুলিবিদ্ধ মরদেহ, পাশে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল
নিহত মো. তুষার (২৭) নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৮ নম্বর গলির আব্দুর রাজ্জাকের ছেলে।
রাস্তায় পড়েছিল গুলিবিদ্ধ মরদেহ, পাশে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল
উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হলো অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। 
উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হলো অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে
ছাত্রীর চিৎকারে ‘জুব্বা ও পায়জামা হাতে’ দৌড় দিলেন মাদরাসাশিক্ষক
গ্রেপ্তার সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের দারুল আবরার মাদরাসার শিক্ষক এবং মৃত আফফান ডাক্তারের ছেলে।
ছাত্রীর চিৎকারে ‘জুব্বা ও পায়জামা হাতে’ দৌড় দিলেন মাদরাসাশিক্ষক
আরও পড়ুন
গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ
ইয়াবাসহ বিজিবির সিপাহী পুলিশের হাতে গ্রেপ্তার 
৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
প্রসূতির মাথায় হাত বুলিয়ে নবজাতক নিয়ে পালালেন নারী