
মা ইলিশ রক্ষায় চাঁদপুরের কাচিকাটা থেকে হরিণা পর্যন্ত নৌ-সীমায় বিশেষ অভিযান চালিয়েছে নৌপুলিশ। এ সময় ৪০ জনকে আটক করা হয়। পরে শিশু হওয়ায় ৭ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয় এবং বাকি ৩৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে জেলে ছাড়াও এ সময় ১০টি নৌকা এবং ৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
ইলিশের প্রধান প্রজনন নিরাপদ রাখতে নৌপুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান চাঁদপুর ওসি মোহাম্মদ আলমগীর হোসাইন।
আরটিভি/এমএইচজে




