ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

পদ্মায় নিখোঁজ আরেক পর্যটকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম
ছবি: আরটিভি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ আরেক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (২৭ অক্টোবর) মো. মারুফ হোসেনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়। এরপর বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টার দিকে উদ্ধার করা হয় মো. রাসেলের (৪০) মরদেহ। এর মধ্য দিয়ে তিনদিনব্যাপী উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মকর্তা-কর্মচারী পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নদীতে নামেন। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মারুফ হোসেন ও রাসেল নিখোঁজ হন।

খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো অভিযান চালানোর পর বিকেল ৩টার দিকে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার সকাল ৮টা থেকে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। পরে ১২টার দিকে লৌহজংয়ের ঘোড়দৌড় বাজার ঘাট এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। নৌপুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

নিহত মারুফ হোসেনের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়। রাসেলের বাড়ি পটুয়াখালী জেলায়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থানীয় লোকজন সহযোগিতা করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। তারা সবাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪
ছাত্রদল নেতার জানাজার পরপরই প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পর আমেরিকাপ্রবাসী রাসেল হোসাইনের মালিকানাধীন ‘রাশ মেগা মলে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। 
ছাত্রদল নেতার জানাজার পরপরই প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট
মেঘ সরতেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
মেঘ আর কুয়াশার আড়াল সরতেই পঞ্চগড়ের আকাশে দেখা মিলেছে হিমালয়ের তুষারাবৃত পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। টানা তিন দিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ। দূর দিগন্তে বরফে ঢাকা পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। কেউ মুঠোফোনে, কেউবা ক্যামেরায় ধারণ করছেন সেই সৌন্দর্য। ছবিতে ছবিতে কাঞ্চনজঙ্ঘার মুগ্ধতা ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
মেঘ সরতেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
সপ্তম দিনে গড়াল সাজেক সড়কের অবরোধ 
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের অবরোধ সপ্তম দিনে গড়িয়েছে। অবরোধের পঞ্চম দিনের মাথায় সরকারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা হলেও এক দফা বাস্তবায়ন নিয়ে মতপার্থক্যের কারণে এখনো সুরাহা হয়নি অবরোধ কর্মসূচির। এতে সাতদিন ধরে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে।
সপ্তম দিনে গড়াল সাজেক সড়কের অবরোধ 
হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্য যাত্রাপালা
একসময় গ্রামবাংলার শীতের সন্ধ্যা মানেই ছিল যাত্রাপালার আসর। সন্ধ্যা নামতেই গ্রামের মাঠে কিংবা খোলা প্রাঙ্গণে জড়ো হতেন নানা বয়সী মানুষ। রাতভর চলত গান, অভিনয় আর দর্শকের উচ্ছ্বাস। সময়ের পরিবর্তনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই বিনোদনমাধ্যম হারিয়ে যেতে বসেছে। তবে সেই ঐতিহ্য ধরে রাখতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নাচনী-ঘগোয়া গ্রামের অজিত বাবু ও স্থানীয় শিল্পীরা।
হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্য যাত্রাপালা
আরও পড়ুন
পদ্মায় নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত
হাতিয়ায় ট্রলার ডুবে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার
ঠাঁই হয়নি সন্তানদের ফ্ল্যাটে, ভাড়া বাসায় মিলল বৃদ্ধার পচাগলা মরদেহ
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী