ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পূর্বশত্রুতার জেরে গুলিবর্ষণ, আহত ১ 

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম
প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়া ধলপুর এলাকায় গুলিবর্ষণের ঘটনায় সাইদুর রহমান নামে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। আহত সাইদুরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতলে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) পুলিশ জানায়, ঢাকার আশুলিয়ার ধলপুর এলাকার রকি দেওয়ান (২৬)-এর সঙ্গে একই গ্রামের হাফিজুর রহমান (৪৫)-এর পূর্ব শত্রুতা ছিল বলে জানা গেছে। উক্ত শত্রুতার জের ধরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে হাফিজুর রহমান-এর ছেলে আসিফ (২৩) এবং আসিফের কথিত বড় ভাই কামরুল (৩৩) মোটরসাইকেল যোগে উল্লেখিত ঘটনাস্থলে আসে। অতঃপর রকি দেওয়ানকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোঁড়ে তারা। এ সময় গুলির এক রাউন্ড রকি দেওয়ানের সঙ্গে থাকা তার বন্ধু সাইদুর (৩২),-এর বাম পায়ের হাঁটুর উপরে লেগে আহত হয়। তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাইদুর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছ।

আশুলিয়া থানার ইন্সপেক্টর তদন্ত হারুনার রশিদ জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে বাড়িতে গ্যাস থেকে আগুনে দগ্ধ ৩ জন
নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি ফ্ল্যাটে গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী- স্ত্রী সহ তিনজন দগ্ধ হয়েছে। শনিবার (২১ নভেম্বর)  ভোর সাড়ে ৫ টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা  বাড়ির নীচ তলায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে বাড়িতে গ্যাস থেকে আগুনে দগ্ধ ৩ জন
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
ঝিনাইদহের শৈলকুপায় অসময়ের বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে মাঠের কাঁচা-পাকা ও কাটা ধানসহ পেঁয়াজের বীজতলা।
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ প্রদানের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে মালয়েশিয়াগামী ট্রলার বোঝাই নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
আরও পড়ুন
থমথমে আশুলিয়ার পরিস্থিতি, সর্বোচ্চ সতর্ক পুলিশ
আহত সঙ্গীকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতি
গোপালগঞ্জে একই স্থানে পর পর ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
মুরগী হাটে ছাত্রদলের কর্মীসহ ৩ জনকে পেটালেন জামায়াত কর্মীরা