ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সুনামগঞ্জে প্রতিপক্ষের সুলফির আঘাতে বৃদ্ধ নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি: আরটিভি

জমিসহ দীর্ঘদিনের নানা বিরোধের জেরে সুনামগঞ্জের শাল্লায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আব্দুল মন্নান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার নিজগাঁও গ্রামের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুল মন্নান উপজেলার নিজগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাল্লা উপজেলার নিজগাঁও গ্রামের রূপ মিয়া ও আজব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম সংলগ্ন একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দুই পক্ষের লোকজন একই বংশের। শনিবার সকালে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পিঠে দেশীয় ঐতিহ্যবাহী অস্ত্র সুলফি বিদ্ধ হয়ে আব্দুল মন্নান মারা যান।

এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম জানা যায়নি। খবর পেয়ে শাল্লা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে, গ্রামের পরিস্থিতি এখন শান্ত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লালশাক ক্ষেতে মিলল ৫১ গাঁজা গাছ, দুই ভাই আটক
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে বেড়িবাঁধের পাশে লালশাকের খেতে ৫১টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আপন দুই ভাই মো. মিজানুর হাওলাদার ও জহিরুল হাওলাদারকে আটক করা হয়েছে।
লালশাক ক্ষেতে মিলল ৫১ গাঁজা গাছ, দুই ভাই আটক
এইচএসসিতে নীলফামারীর ১৪ প্রতিষ্ঠানে সবাই ফেল
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারী জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডের ২ প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া সবাই ফেল করেছেন।
এইচএসসিতে নীলফামারীর ১৪ প্রতিষ্ঠানে সবাই ফেল
বাড়ির পাশের খালে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
পটুয়াখালীর রাঙ্গাবালীতে পানিতে ডুবে সাইফা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 
বাড়ির পাশের খালে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
যুবদলের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে: এমপি মোবাশ্বের
যুবদলের আন্দোলনেই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।  শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি অনার্স কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, যুবদলের প্রতি আমার দায়বদ্ধতা একটু বেশি। যুবদলের আন্দোলনেই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়েছে। এই যুবকরাই ১২ তারিখে আমাকে এমপি বানিয়েছেন। আর তারাই আগামী দিনের নাঙ্গলকোট, আগামী দিনের বাংলাদেশ। মোবাশ্বের বলেন, আজ যারা বিএনপির নেতা হয়েছেন, তারা ছাত্রদল ও যুবদল করে নেতা হয়েছেন। তাদের কাছে দল নিরাপদ। তারা কোনো ব্যক্তির দল করেন না। তারা জিয়া পরিবারের লোক, ধানের শীষের লোক। ১২ তারিখের নির্বাচনে সেটি প্রমাণ হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণকে কথা দিয়েছিলাম, আপনার স্বপ্ন আমার অঙ্গীকার। জনগণকে দেওয়া সেই অঙ্গীকার রক্ষা করতে হলে যুবদলকে দায়িত্ব দিতে হবে। এবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী একটু ব্যতিক্রম। গত বছর ঠিক এমন দিনে যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। এর ফলে আপনারা আনন্দ থেকে বঞ্চিত হয়েছিলেন। কুমিল্লা-১০ আসনের এমপি আরও বলেন, বিরোধিতা করলে কমিটিতে রাখা যাবে না, এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। পেছনে তাকালে দেখা যাবে ৯০ শতাংশ লোক অন্য ধারার রাজনীতি করতেন। আমি যদি কৃপণতা করতাম, তাহলে তারা আমার পাশে বসতে পারতেন না। নেতা হতে হলে উদার মনের হতে হবে। সবার জন্য দরজা উন্মুক্ত রাখতে হবে। আমি খোলা মনে রাজনীতি করি। এসময় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ছোট নয়ন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিমুল্লাহ, উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম সোহাগ, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ডা. বাহার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আরটিভি/এসআর
যুবদলের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে: এমপি মোবাশ্বের
সোনারগাঁয় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার আপন ফুফা আক্তার হোসেন ওরফে খাজাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনারগাঁয় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, ওসি বললেন ‘খিঁচুনির রোগী’
চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ, ভেঙে গেল সফল হওয়ার স্বপ্ন
রামপুরা ব্রিজের ওপর গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯