ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝনদীতে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম
ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের বুকে চলন্ত নৌকার পাটাতনে এক কন্যাশিশুর জন্ম হয়েছে। বর্তমানে প্রসূতি মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের কালুরপাড়া ঘাট ও ফুলছড়ি ঘাটের মাঝামাঝি ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরাঞ্চলের এক প্রসূতির নিজ বাড়িতে প্রসববেদনা শুরু হলে স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। এ সময় জলচৌকি ও বাঁশ দিয়ে মাচা তৈরি করে তাকে কাঁধে করে বালুচর পেরিয়ে কালুরপাড়া ঘাটে নিয়ে যান স্বজনরা। তবে ঘাটে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে কোনো নৌকা না পাওয়ায় তারা বিপাকে পড়েন।

ঠিক ওই সময় সেখানে উপস্থিত স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের একটি দল তাদের সহায়তায় এগিয়ে যায়। সংস্থাটির একটি নৌকায় করে প্রসূতিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে সংস্থাটির প্রকল্প ব্যবস্থাপক রোকন উদ দৌলা জানান, একটি প্রকল্পের সার্ভে কার্যক্রম শেষে তারা নৌকায় করে গাইবান্ধায় ফিরছিলেন। এ সময় প্রসূতির স্বজনরা তাদের কাছে হাসপাতালে নেওয়ার জন্য সহায়তা চান। প্রসূতির অবস্থা আশংকাজনক মনে হওয়ায় তারা তাকে নৌকায় তুলে নেন।

নৌকায় ওঠার পরই প্রসূতির প্রসববেদনা তীব্র আকার ধারণ করে। এ সময় সংস্থাটির নারী সহকর্মী ও প্রসূতির স্বজনরা নৌকার চারপাশে কাপড় দিয়ে আড়াল তৈরি করে তাকে সহযোগিতা করেন।

রোকন উদ দৌলা বলেন, ফুলছড়ি ঘাটের উদ্দেশে চলা প্রায় ৪০ মিনিটের নৌযাত্রার মাঝপথে ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনেই ফুটফুটে এক কন্যাশিশুর জন্ম হয়। মুহূর্তেই নৌকায় থাকা সবার উদ্বেগ-উৎকণ্ঠা আনন্দ ও স্বস্তিতে রূপ নেয়।

তিনি জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম চরাঞ্চলে এমন একটি মানবিক ঘটনার সাক্ষী হতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সংস্থাটির কর্মকর্তা ও কর্মীরা। নদীপারের নতুন অতিথির জন্য এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা ভালোবাসা ও দোয়া জানিয়েছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান সম্পন্ন 
পার্বত্য রাঙামাটির লংগদু উপজেলার সোনাই কার্বারি পাড়ায় জমকালো আয়োজনে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিবারের ন্যায় এ বছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
লংগদুতে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান সম্পন্ন 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।  আগুনে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসের ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসচালককে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পরই আগুন লাগে। তবে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাসে দুই জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আরটিভি/এসআর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
মজুরি নির্ধারণের দাবিতে থমথমে আশুলিয়া, ১৩(১) ধারায় বন্ধ ২১ কারখানা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজও থমথমে শিল্পাঞ্চল আশুলিয়া। শনিবার (২১ নভেম্বর) ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আজ সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মজুরি নির্ধারণের দাবিতে থমথমে আশুলিয়া, ১৩(১) ধারায় বন্ধ ২১ কারখানা
প্রতিদিন অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয় যে হাটে
‎জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাটে প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয়। ভোর থেকেই এ হাটে জমে ওঠে কৃষক ও ব্যবসায়ীদের ব্যস্ততা। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে কলা নিয়ে আসেন কৃষকেরা। এসব কলা কিনে ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন পাইকারি ব্যবসায়ীরা।
প্রতিদিন অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয় যে হাটে
আরও পড়ুন
কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৫তম জন্মদিন আজ
বিমানে ওঠার সময় দুই যাত্রীকে আটক, বিমানবন্দরে উত্তেজনা
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
সরকার হাজংদের ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনবে: ডেপুটি স্পিকার