ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মাছ চুরির প্রতিবাদ করায় কিশোরের মাথা ফাটালেন যুবক!

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত

পিরোজপুরে মঠবাড়িয়ায় পুকুরে গভীর রাতে টেঁটা দিয়ে মাছ শিকারের প্রতিবাদ করায় সাকিবুল হাসান (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় বিদেশি টর্চলাইট দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনেরা। মাথায় গুরুতর আঘাত নিয়ে আট দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।

এ ঘটনায় সাকিবুলের মা ফিরোজা বেগম বাদী হয়ে একই এলাকার খলিল মৃধাসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজনের বিরুদ্ধে ২৭ অক্টোবর মঠবাড়িয়া থানায় মামলা করেন। তবে ঘটনার পর আট দিন পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আহত কিশোরের মা।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার টিকিকাটা গ্রামের বেলায়েত নাজিরের বাড়ির পেছনের একটি পুকুরে টেটা দিয়ে মাছ শিকার করতে যান একই গ্রামের মৃত দেলোয়ার হোসেন মৃধার ছেলে খলিল মৃধা। ঘরের জানালা দিয়ে বিষয়টি দেখতে পেয়ে বাইরে এসে প্রতিবাদ করে সাকিবুল। এ সময় খলিল টেঁটা দিয়ে তাকে আঘাতের চেষ্টা করেন। সাকিবুল দুই হাত দিয়ে সেই আঘাত ঠেকানোর চেষ্টা করলে একপর্যায়ে খলিল টেঁটা ফেলে সঙ্গে থাকা বিদেশি টর্চলাইট দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

মাথা থেকে রক্ত ঝরতে থাকলেও খলিলকে ধাওয়া করে সাকিবুল। একপর্যায়ে প্রধান সড়কের পাশে একটি মসজিদের কাছে গিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাকিবুলের মা ফিরোজা বেগম অভিযোগ করেন, মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে খলিল মৃধা ২৫ অক্টোবরের একটি মারামারির ঘটনা উল্লেখ করে তাদের বিরুদ্ধে ২৮ অক্টোবর আদালতে পাল্টা মামলা করেছেন। এ ছাড়া ২ নভেম্বর মানববন্ধনও করেছেন তিনি। তাদের দাবি, খলিলের বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পরও তাকে গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
গাজীপুরে মাদকের আসামি ধরতে গিয়ে গুলিভর্তি পিস্তল হারিয়েছেন মহানগর পুলিশের বাসন থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। অস্ত্র হারানো এএসআইয়ের নাম পারভেজ মল্লিক। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।   হারানো পিস্তলটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তিনি অস্ত্র হারানোর বিষয়টি নিশ্চিত করেন। পারভেজ মল্লিক জানান, গত শনিবার বিকেলে দায়িত্ব পালনকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে পিস্তলটি ছিল বলে দাবি করেন তিনি। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর তিনি বুঝতে পারেন, তার সঙ্গে থাকা পিস্তলটি নেই। তবে কোথায় বা কীভাবে অস্ত্রটি খোয়া গেছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। অভিযানের সময় তার সঙ্গে পুলিশের অন্যান্য সদস্যও ছিলেন। তিনি হোন্ডা মোবাইল-২-এর দায়িত্বে ছিলেন এবং নিয়ম মেনেই ডিউটিতে গিয়েছিলেন বলে দাবি করেন। হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল বলেও জানান এএসআই পারভেজ মল্লিক। এ বিষয়ে বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, ‘মাদকের আসামি ধরতে গিয়ে তাদের এক এএসআইয়ের অস্ত্র হারিয়ে গেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। কেউ হারানো অস্ত্রটির সন্ধান দিতে পারলে অথবা উদ্ধারে সহায়তা করলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।’ আরটিভি/এসআর  
গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় গোলাম জাহিদ গ্রেপ্তার
মাগুরায় যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও দেড় শ ভরি সোনা ডাকাতির মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় গোলাম জাহিদ গ্রেপ্তার
রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে
রাজবাড়ী প্রধান ডাকঘরের ১০৪ জন গ্রাহকের দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় সাত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছে।
রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে
বালুর নিচে মিলল লুঙ্গিতে মোড়ানো ফুটফুটে নবজাতক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের পাশ থেকে বালুর নিচে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
বালুর নিচে মিলল লুঙ্গিতে মোড়ানো ফুটফুটে নবজাতক
আরও পড়ুন
নিষেধাজ্ঞা শুরুর আগে জালে ইলিশ ‘হাসলেও’ জেলেদের চোখে পানি
কোটি টাকার পানি প্রকল্প, নল খুলে মিলছে না সুপেয় পানি
৩ জনবলে খুঁড়িয়ে চলছে প্রাণিসম্পদ হাসপাতাল, ভোগান্তিতে খামারিরা
মঠবাড়িয়ায় ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন