ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

কাজে ফিরেছেন গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
ছবি: সংগৃহীত

কয়েকদিন টানা উত্তেজনা, সংঘর্ষের পর ঘোষিত মজুরি বোর্ডের বেতন বাড়ানোর সুপারিশে মালিক-শ্রমিকের সম্মতির ঘোষণায় কাজে ফিরেছেন শ্রমিকরা। শ্রমিকরা খুশি মনে কাজে ফিরে যাওয়ায় ঘুরেছে কলকারখানার চাকা, পুরোদমে চলছে উৎপাদন। আর এতে স্বাভাবিক হয়েছে গাজীপুর শিল্পাঞ্চল।

রোববার (৮ নভেম্বর) এখনো গাজীপুর শিল্পাঞ্চলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

এদিন সকাল থেকেই গাজীপুর শিল্পাঞ্চলের কোনাবাড়ি, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা, বাংলা বাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন কারখানার শ্রমিকদের কাজে যোগ দেওয়ার খবর পাওয়া গেছে।

সরকারের গঠন করা মজুরি বোর্ড কর্তৃক বেতন বাড়ানোর আশ্বাসে আশ্বস্ত হয়ে আন্দোলন থেকে কাজে ফিরেছেন শ্রমিকরা। নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা জানুয়ারি থেকে তা পাবেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়। শিল্প পুলিশের সদস্যরা মহাসড়কের প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থানে আছে।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, আজও শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ ঠেকাতে ১২ প্লাটুন, এসআরবি ৮ প্লাটুন ও ৫ প্লাটুন আনসার মোতায়েন থাকবে। পাশাপাশি শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর জেলা পুলিশের সদস্যরাও মহাসড়কসহ বিভিন্ন সড়কে অবস্থান করবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে টানা তৃতীয় রাতেও দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ঢাকার ধামরাইয়ে টানা তিন রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার (৮ নভেম্বর) ভোরে উপজেলার শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। এতে বাসটির প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস জানায়, রোববার ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে আফাজ উদ্দিন কলেজের সামনে শরীফবাগ এলাকায় নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে।  খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসটির মালিক লুৎফর রহমান। এর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-জ-১৪-২৪৭৮। এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘটনায় মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং নয় লাখ টাকার মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস। এ নিয়ে টানা তিন রাতে ধামরাইয়ে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে দুর্বৃত্তদের এমন বাস পোড়ানোর ঘটনায় স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আল আমিন খান বলেন, প্রাথমিক আলামতে ঘটনা দুটি নাশকতামূলক বলেই মনে হচ্ছে। গভীর রাতে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা বাসগুলোকে লক্ষ্য করে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, যার ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, গত তিন দিনে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গতকালের ঘটনার পরই আমরা বাস মালিকদের বুঝিয়েছি, বলেছি, যাতে তারা বাস নিরাপদে রাখেন। বাসের সঙ্গে পাহারাদার বা নজরের মধ্যে রাখেন। এরপরও বাইরে রাখা আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।  তিনি আরও বলেন, এই আগুনের ঘটনা রাজনৈতিক নাকি ব্যক্তিগত বিরোধে বা আসলেই কি ঘটনা বিভিন্ন বিষয়কে সামনে রেখেই তদন্ত করা হচ্ছে। তিনটি ঘটনার মধ্যে একটি বাসের মালিক থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ তদন্ত করছি। আশা করছি, বিষয়টি উদঘাটন করা সম্ভব হবে। আরটিভি/এসআর
ধামরাইয়ে টানা তৃতীয় রাতেও দাঁড়িয়ে থাকা বাসে আগুন
পকেটে ইয়াবা, হাতে নগদ টাকা—শেষ রক্ষা হলো না দুজনের
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পকেটে ইয়াবা, হাতে নগদ টাকা—শেষ রক্ষা হলো না দুজনের
কালিয়াকৈরে বন্ধ কারখানা খুলেছে, কাজে ফিরেছেন শ্রমিকরা
গাজীপুরের কালিয়াকৈরে কয়েক দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে শিল্পকারখানা। ফলে আজ সকাল থেকেই কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।  রোববার (৮ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা ঘুরে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন শ্রমিকরা। এ সময় বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় উপজেলার বেশ কয়েকটি শিল্পকারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে সরকার মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ায় শ্রমিকদের আন্দোলন কিছুটা শিথিল হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া হয়। কাজে ফিরতে শুরু করেন শ্রমিকরা। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সাম্প্রতিক আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখনো আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছেন বিজিবির ১৩ প্লাটুন সদস্য ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ফখরুল হোসাইন জানান, মহাসড়ক ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আরটিভি/এসআর
কালিয়াকৈরে বন্ধ কারখানা খুলেছে, কাজে ফিরেছেন শ্রমিকরা
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বর ঐতিহাসিক দিন: দুলু
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বর ঐতিহাসিক দিন: দুলু
মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখন্ড বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম পুনর্বহালের দাবি ও সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
আরও পড়ুন
কালিয়াকৈরে বন্ধ কারখানা খুলেছে, কাজে ফিরেছেন শ্রমিকরা
কালিয়াকৈরে মাদক ব্যবসা ও প্রতারণার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের কারাদণ্ড
‘ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে’
গাজীপুর সাফারি পার্কের নীলগাই পরিবারে জন্ম নিলো ৪ শাবক