ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ৩টা ৩০ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় সড়কের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়ক পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুড়িগ্রামে অসহায় শ্রমিকের পাশ দাঁড়াল নির্মাণ শ্রমিক ইউনিয়ন
দুর্দিনে অসহায় শ্রমিকের পাশে দাঁড়িয়েছে সহকর্মীরাই। কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অসহায় সদস্য আব্দুল জব্বার আলীর হাতে তুলে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকার চেক। সংগঠনের পক্ষ থেকে দেওয়া এ সহায়তায় সংকটের সময়ে কিছুটা স্বস্তি ফিরেছে শ্রমিক পরিবারের জীবনে।   শনিবার (৭ নভেম্বর) রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর ও আলোচনা সভায় আব্দুল জব্বার আলীর হাতে চেকটি তুলে দেওয়া হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের নির্মাণ ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শাহজালাল বসুনিয়া, রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জাহিদুল ইসলাম সোহেল ও মো. হাবিবুর রহমান হাবিব। এ সময় শ্রমিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।   রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া। বক্তারা বলেন, শ্রমিকদের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে শ্রমিক সংগঠনকে। কোনো সদস্য বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো শুধু সহযোগিতা নয়, এটি সংগঠনের নৈতিক দায়িত্ব। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে শ্রমিকদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আরটিভি/এসআর
কুড়িগ্রামে অসহায় শ্রমিকের পাশ দাঁড়াল নির্মাণ শ্রমিক ইউনিয়ন
বিয়ের গেট দেখতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মেহেদীর
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিজয়নগর-ইসলামনগর সড়কে সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিয়ের গেট দেখতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মেহেদীর
৭ নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা: মীর হেলাল 
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা। সিপাহী-জনতার এই ঐতিহাসিক বিপ্লব বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মাইলফলক।
৭ নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা: মীর হেলাল 
পোড়া তেলে চানাচুর, খাবারের পাশে রাখা ছিল ইঁদুর মারার ওষুধ
উৎপাদনে লেবেল ও মেয়াদবিহীন বাটার ব্যবহার, পোড়া তেলে চানাচুর তৈরি এবং খামি ও খাদ্য সংরক্ষণের স্থানে মাছি-তেলাপোকার উপস্থিতিসহ নানা অনিয়ম পেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।  এসব অপরাধে চট্টগ্রামের পরিচিত খাদ্যপ্রতিষ্ঠান ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই দিন শপিং ব্যাগ সুপারশপকে ৩ লাখ এবং কাহওয়া ক্যাফেকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।  শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগরের বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও নিরাপদ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে খাদ্য উৎপাদনে লেবেল ও মেয়াদবিহীন বাটার ব্যবহার করা হচ্ছিল। উৎপাদনের জন্য রাখা ডালডার মধ্যে পলিথিন ও ময়লা পাওয়া যায়। কারখানার ভাঙা, অপরিষ্কার ও পিচ্ছিল মেঝে, টোস্ট পাউডার ও খামিতে মাছির বিচরণ এবং টোস্ট সংরক্ষণের স্থানে তেলাপোকার উপস্থিতিও দেখা যায়। এ ছাড়া চানাচুর ও মটরভাজা তৈরিতে পোড়া তেল ব্যবহার, কেক-রুটি তৈরির ডাইস ও খামিতে ময়লা এবং মার্জারিন সংরক্ষণের ফ্রিজের নিচে পানি জমে থাকার বিষয়টি নজরে আসে আদালতের। এসব অনিয়মে মান নিয়ন্ত্রণ ছাড়াই খাদ্যপণ্য বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে শপিং ব্যাগ সুপারশপে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান তৈরি, রান্নায় ব্যবহৃত তেলে ময়লা এবং আমদানি করা খাদ্যপণ্যে যথাযথ লেবেল না থাকার প্রমাণ পাওয়া যায়। খাদ্যপণ্যের সঙ্গে ইঁদুর মারার ওষুধ ছিটিয়ে রাখা, পচা মরিচ সংরক্ষণ এবং খোসপাঁচড়া রোগে আক্রান্ত কর্মীকে দিয়ে মসলা প্রস্তুতের বিষয়টিও শনাক্ত করা হয়। এসব অনিয়মে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। কাহওয়া ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ, ময়লাযুক্ত ও মেয়াদোত্তীর্ণ খামি, খোলা ডাস্টবিন, মেয়াদোত্তীর্ণ বাকলাবাশির পাতি এবং পচা বিটরুট পাওয়া যায়। পাশাপাশি ম্যাঙ্গো ফ্লেভার ড্রিংকসকে কারসাজির মাধ্যমে ম্যাঙ্গো ড্রিংকস হিসেবে বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, অনিয়মের প্রমাণ পাওয়ায় ফুলকলি ও শপিং ব্যাগ সুপারশপকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারায় মোট ৯ লাখ টাকা এবং কাহওয়া ক্যাফেকে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আরটিভি/এসআর
পোড়া তেলে চানাচুর, খাবারের পাশে রাখা ছিল ইঁদুর মারার ওষুধ
ধামরাইয়ে টানা তৃতীয় রাতেও দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ঢাকার ধামরাইয়ে টানা তিন রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার (৮ নভেম্বর) ভোরে উপজেলার শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। এতে বাসটির প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস জানায়, রোববার ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে আফাজ উদ্দিন কলেজের সামনে শরীফবাগ এলাকায় নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে।  খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসটির মালিক লুৎফর রহমান। এর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-জ-১৪-২৪৭৮। এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘটনায় মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং নয় লাখ টাকার মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস। এ নিয়ে টানা তিন রাতে ধামরাইয়ে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে দুর্বৃত্তদের এমন বাস পোড়ানোর ঘটনায় স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আল আমিন খান বলেন, প্রাথমিক আলামতে ঘটনা দুটি নাশকতামূলক বলেই মনে হচ্ছে। গভীর রাতে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা বাসগুলোকে লক্ষ্য করে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, যার ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, গত তিন দিনে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গতকালের ঘটনার পরই আমরা বাস মালিকদের বুঝিয়েছি, বলেছি, যাতে তারা বাস নিরাপদে রাখেন। বাসের সঙ্গে পাহারাদার বা নজরের মধ্যে রাখেন। এরপরও বাইরে রাখা আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।  তিনি আরও বলেন, এই আগুনের ঘটনা রাজনৈতিক নাকি ব্যক্তিগত বিরোধে বা আসলেই কি ঘটনা বিভিন্ন বিষয়কে সামনে রেখেই তদন্ত করা হচ্ছে। তিনটি ঘটনার মধ্যে একটি বাসের মালিক থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ তদন্ত করছি। আশা করছি, বিষয়টি উদঘাটন করা সম্ভব হবে। আরটিভি/এসআর
ধামরাইয়ে টানা তৃতীয় রাতেও দাঁড়িয়ে থাকা বাসে আগুন
আরও পড়ুন
হেলার ঘাটে পড়ে থাকা বস্তা খুলতেই ‘চক্ষু চড়কগাছ’
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
শ্রীনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
মৃত্যুর আগে মায়ের সঙ্গে শেষ কী কথা হয়েছিল তাহসিফের