ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বড় ছেলেকে দাফনের তিন দিন পর চলে গেল ছোট ছেলেও, দিশাহারা বাবা-মা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

দুই ছেলেকে বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন মোহাম্মদ কবীর। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই বাঁচাতে পারেননি। কয়েক দিনের ব্যবধানে দুই সন্তানকেই হারিয়েছেন তিনি। চিকিৎসার জন্য নিজের জমানো টাকা শেষ করে আত্মীয়স্বজন ও সহকর্মীদের কাছ থেকেও সহায়তা চেয়েছেন। তিন দিনের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে এখন নিঃসন্তান কবীর ও তার স্ত্রী আমেনা বেগম।

হামের উপসর্গ, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার (৬ নভেম্বর) মারা যায় তাদের নয় বছর বয়সী বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত। এর তিন দিন পর রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর। সেও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল।

গতরাতে ফোনে কান্নাজড়িত কণ্ঠে কবীর বলেন, আমার ছোট ছেলেটাও চলে গেল। এখন আর বেঁচে থেকে কী হবে? আমার ঘরটা একেবারে খালি হয়ে গেল।

এর আগে, রোববার ছোট ছেলেকে নিয়ে আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। তখন লাইফ সাপোর্টে থাকা শিশুটির অবস্থা ছিল সংকটাপন্ন। কবীর বলেছিলেন, এক ছেলেকে দাফন করে ফিরেছি। অন্যজনকে হারানোর চিন্তা আমি সহ্য করতে পারছি না। শেষ পর্যন্ত বাবার সেই আশঙ্কাই সত্যি হলো।

কবীরের এই দুঃসহ পরিস্থিতির শুরু প্রায় ১৮ থেকে ২০ দিন আগে। বড় ছেলে আরাফাতের জ্বর, বমি ও কাশি দেখা দিলে প্রথমে তাকে সাউদার্ন হাসপাতালে ভর্তি করেন তিনি। সেখানে চার দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে শিশুটিকে নেওয়া হয় মেরিন সিটি হাসপাতালে। সেখানে দুই দিন আইসিইউতে চিকিৎসা চলে তার।

এরপর আরাফাতকে ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও চার দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে। অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার তাকে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মারা যায় শিশুটি। ওই দিনই নগরীর মোমেনবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়।

একই সময়ে ছোট ছেলে আবু বক্করের চিকিৎসা নিয়েও শুরু হয় দৌড়ঝাঁপ। বড় ভাইয়ের মতো সেও হামের উপসর্গ, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। তিনটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা শেষে তাকেও চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গত শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রের (পিআইসিইউ) প্রধান ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দিদারুল আলম জানিয়েছিলেন, দুই শিশুকেই হাসপাতালে আনা হয়েছিল অত্যন্ত সংকটজনক অবস্থায়। আবু বক্কর ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে জটিলতায় ভুগছিল।

তিনি বলেন, একইসঙ্গে ডেঙ্গু ও হামে আক্রান্ত হলে শিশুর শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা ব্যাহত হতে পারে। আবু বক্করের ক্ষেত্রেও এমন জটিলতা দেখা দিয়েছিল।

চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার রোড নম্বর ১-এর একটি ভাড়া বাড়িতে স্ত্রী আমেনা বেগমকে নিয়ে থাকেন কবীর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে পণ্য খালাসের কাজ করেন তিনি। দুই সন্তানের চিকিৎসায় আড়াই থেকে তিন লাখ টাকার বেশি খরচ হয়েছে বলে জানান কবীর।

চিকিৎসার খরচ মেটাতে নিজের জমানো টাকা শেষ করেছেন তিনি। এরপর আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করেছেন। এমনকি সন্তানদের চিকিৎসা চালিয়ে নিতে সহকর্মীদের কাছেও আর্থিক সহায়তা চেয়েছেন। তবুও শেষ রক্ষা হয়নি।

আরাফাত পাঁচলাইশের হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ছেলেকে ঘিরেই ছিল কবীর ও আমেনার নানা স্বপ্ন। কিন্তু কয়েক দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে এখন শূন্য হাতে তাদের দিন কাটাতে হবে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২১ জন নারী ও ১১ জন শিশু।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণীর টয়লেটে যাওয়ার পথে ওঁত পেতে ছিলেন ইউনুছ, অতঃপর...
জামালপুরে এক তরুণীকে (২৩) ধর্ষণ মামলায় ইউনুছ আলী (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
তরুণীর টয়লেটে যাওয়ার পথে ওঁত পেতে ছিলেন ইউনুছ, অতঃপর...
চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৩১
চাঁদপুরে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ৩১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক এবং ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৩১
চোলাইমদ পান করে মাতলামি, গ্রেপ্তার ১০
নওগাঁর মান্দায় অবৈধভাবে চোলাইমদ সেবন করে প্রকাশ্যে মাতলামি করার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চোলাইমদ পান করে মাতলামি, গ্রেপ্তার ১০
সাভারে এক রাতে ২ বাসে আগুন
সাভারে এক রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সাভারে এক রাতে ২ বাসে আগুন
‘খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮ ডেকচি চুরি করেছে আ.লীগ’
নিজেদের অপকর্ম আড়াল করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগের মাজার পরিচালনা কমিটির কর্মকর্তারা ব্যাংক হিসাব থেকে দুই দফায় সাড়ে সাত লাখ টাকা, দোকানের অগ্রিম বাবদ এক কোটি ২০ লাখ টাকা, ৬৮টি ডেকচি, কয়েকটি এসি এবং মাজারের আঙিনার বেশ কয়েকটি বড় গাছসহ বিভিন্ন সরঞ্জাম আত্মসাৎ করেছেন।
‘খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮ ডেকচি চুরি করেছে আ.লীগ’
আরও পড়ুন
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
রেসিডেন্সি পরীক্ষায় রামেকের সাবেক দুই ইন্টার্ন প্রতিনিধির সাফল্য
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
আরও ৩ প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৭৪