ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পালটা ধাওয়া

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম
ছবি: আরটিভি

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকাতে আজও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ অক্টোবর) সকালে জামগড়া এলাকায় এনভয় গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পাশাপাশি পুলিশ শ্রমিকদের ছত্র ভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।

এর আগে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন কারখানার শ্রমিকরা। জামগড়া এলাকা ছাড়া অন্যান্য এলাকায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন কাজ করছেন শ্রমিকরা। শিল্পাঞ্চল আশুলিয়াসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে মিলল ককটেল ও চিরকুট
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিনটি বাড়ির সামনে থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেলগুলোর সঙ্গে হাতে লেখা চিরকুটে ‘‘জয় বাংলা’’ লেখা ছিল।
মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে মিলল ককটেল ও চিরকুট
ঝিনাইদহে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০
ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নাশকতামূলক অপতৎপরতা দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো জেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে হরিণাকুণ্ডুর রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বশির উদ্দীনসহ ২৮ জন এবং গত ১০ দিনে সর্বমোট ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০
কুড়িগ্রামে রাতে হঠাৎ শীলা বৃষ্টি, পাকা ধান নিয়ে শঙ্কা
দিনভর মাঠে সোনালি ধানের পরিচর্যা, ঘরে তোলার অপেক্ষা। এর মধ্যেই মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড শিলাবৃষ্টি। মাত্র দুই থেকে তিন মিনিটের শিলাবৃষ্টিতেই কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার মাঠে থাকা রোপা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসলের ক্ষতির আশঙ্কায় এখন কপালে হাত কৃষকের।
কুড়িগ্রামে রাতে হঠাৎ শীলা বৃষ্টি, পাকা ধান নিয়ে শঙ্কা
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) অথবা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। 
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
স্পিড ব্রেকার কেড়ে নিল ছাত্রদল নেতার প্রাণ, গুরুতর আহত বান্ধবী
ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিড ব্রেকারে ছিটকে পড়ে সৌরভ (২৮) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা রিয়া নামে এক নারী গুরুতর আহত হয়ে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্পিড ব্রেকার কেড়ে নিল ছাত্রদল নেতার প্রাণ, গুরুতর আহত বান্ধবী
আরও পড়ুন
ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল: প্রধানমন্ত্রী
এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে দ্বিতীয় দফার বৈঠকে বোর্ড