ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

যশোর

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম
ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার শেখ (৩৮) ঘটনার পর পালিয়ে গেছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মুনসেফপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের বাসিন্দা। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ওই ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখের সঙ্গে জমিজমা নিয়ে আবু তালেবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে আহত আবু তালেবকে স্বজনরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গুরুতর আহত অবস্থায় আবু তালেবকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে রয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ার শেখের জমির কাছাকাছি একটি জমি কেনে। শফিয়ার শেখও ওই জমি কেনার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। তারা সম্পর্কে দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই।

অন্য একটি সূত্রের দাবি, শফিয়ার শেখ মাদকাসক্ত। তার মানসিক ভারসাম্যহীনতার কারণেও এ ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে স্থানীয়দের মধ্যে আশঙ্কা রয়েছে।

হাসপাতালে কর্তব্যরত ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সালাম জানান, কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
যশোরের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে পুলিশ।  বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।  নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের বাসিন্দা। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ওই ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখের সঙ্গে জমিজমা নিয়ে আবু তালেবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে আহত আবু তালেবকে স্বজনরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গুরুতর আহত অবস্থায় আবু তালেবকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে রয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ার শেখের জমির কাছাকাছি একটি জমি কেনে। শফিয়ার শেখও ওই জমি কেনার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। তারা সম্পর্কে দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই। অন্য একটি সূত্রের দাবি, শফিয়ার শেখ মাদকাসক্ত। তার মানসিক ভারসাম্যহীনতার কারণেও এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে স্থানীয়দের মধ্যে আশঙ্কা রয়েছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ারকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এসআর
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুনের ঘটনা ঘটেছে।
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন
চাঁদপুরে বিএনপির কার্যালয়ে আগুন
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপির স্থানীয় নেতারা। 
চাঁদপুরে বিএনপির কার্যালয়ে আগুন
কক্সবাজার থেকে মোবাইলেই ‘নাশকতার’ পরামর্শ দিতেন নিষিদ্ধ যুবলীগ নেতারা!
কক্সবাজার থেকে চাঁদপুরের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার থেকে মোবাইলেই ‘নাশকতার’ পরামর্শ দিতেন নিষিদ্ধ যুবলীগ নেতারা!
রাতে ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা
ভুক্তভোগী নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তার স্বামীও একই থানার কনস্টেবল এবং তারা ইউনিয়ন পরিষদের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।
রাতে ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা
আরও পড়ুন
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
কমোডের ওপর বসিয়ে ছাত্রীর মুখ চেপে ধরেন শিক্ষক, অতঃপর...
যশোরের খেজুরগুড় ঘিরে ১২০ কোটি টাকার স্বপ্ন, এখন কী করছেন গাছিরা
যবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা উদযাপন