ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রীতি গ্রুপের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে কারখানার ভবনের ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানা ভবনের সর্বোচ্চ তলায় (টপ ফ্লোর) আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
সরকারি কর্মদিবসে ইউনিয়ন পরিষদে উপস্থিত না থেকে শুক্র ও শনিবার ছুটির দিনে কার্যালয়ে যান। গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেই আবার রাজধানী ঢাকায় চলে যান। এতে নিয়মিত নাগরিক সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন ইউনিয়নবাসী।
শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
যশোরের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে পুলিশ।  বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।  নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের বাসিন্দা। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ওই ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখের সঙ্গে জমিজমা নিয়ে আবু তালেবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে আহত আবু তালেবকে স্বজনরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গুরুতর আহত অবস্থায় আবু তালেবকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে রয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ার শেখের জমির কাছাকাছি একটি জমি কেনে। শফিয়ার শেখও ওই জমি কেনার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। তারা সম্পর্কে দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই। অন্য একটি সূত্রের দাবি, শফিয়ার শেখ মাদকাসক্ত। তার মানসিক ভারসাম্যহীনতার কারণেও এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে স্থানীয়দের মধ্যে আশঙ্কা রয়েছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ারকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এসআর
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুনের ঘটনা ঘটেছে।
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন
চাঁদপুরে বিএনপির কার্যালয়ে আগুন
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপির স্থানীয় নেতারা। 
চাঁদপুরে বিএনপির কার্যালয়ে আগুন
কক্সবাজার থেকে মোবাইলেই ‘নাশকতার’ পরামর্শ দিতেন নিষিদ্ধ যুবলীগ নেতারা!
কক্সবাজার থেকে চাঁদপুরের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার থেকে মোবাইলেই ‘নাশকতার’ পরামর্শ দিতেন নিষিদ্ধ যুবলীগ নেতারা!
আরও পড়ুন
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন
চাঁদপুরে বিএনপির কার্যালয়ে আগুন
রাজধানীতে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিসংযোগ
শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রের বাজার ছাড়ছেন ভারতীয় পোশাক রপ্তানিকারকরা