ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

৬টি জেব্রার বিনিময়ে তিনটি বাঘ পেল সাফারি পার্ক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: আরটিভি

গাজীপুর সাফারি পার্ক থেকে ৩টি জেব্রা পাঠানো হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। এর বিনিময়ের চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে তিনটি প্রাপ্ত বয়স্ক বাঘ। আরও তিনটি জ্রেবা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে এসে পৌঁছে। এর আগে বুধবার রাতে বিশেষ কায়দায় একটি ট্রাকে করে ৬টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, পার্ক প্রতিষ্ঠার পর আমদানি করে বেশকয়েকটি বাঘ আনা হয়েছিল। এরপর বিভিন্ন রোগে বাঘের মৃত্যু ও নতুন বাচ্চা জন্ম হয়। পার্কের টাইগার বেষ্টনীতে থাকা বাঘ গুলো আয়ুকালও ফুরিয়ে যাচ্ছিল। পার্ক কর্তৃপক্ষ ও সরকার বাঘ আমদানির জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। পরে পার্ক কর্তৃপক্ষ জানতে পারে চট্টগ্রাম চিড়িয়াখানায় অতিরিক্ত বাঘ আছে কিন্তু তাদের জেব্রা নেই। আবার গাজীপুর সাফারি পার্কে অতিরিক্ত জেব্রা আছে। পরে গাজীপুর সাফারি পার্ক ও চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণী বিনিময়ের মাধ্যমে বুধবার রাতে একটি ট্রাক যোগে বিশেষ কায়দায় চট্টগ্রাম চিড়িয়াখানায় ৬টি জেব্রা পাঠানো হয়েছে। আবার বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ওই ট্রাকেই ৩টি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। শুক্রবার ভোররাতে বিশেষ ব্যবস্থপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা বাঘ তিনটি সাফারি পার্কে এসে পৌঁছে। বাঘ তিনটি আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। নতুন করে তিনটি বাঘ আনার কারণে পার্কে আসা দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দ পাবে। বাঘ সুস্থ স্বাভাবিক খাবার খাচ্ছে। তিনটি বাঘ আনার পর সাফারি পার্কে বাঘের সংখ্যা মোট ১০টি।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, দীর্ঘ পথ ভ্রমণ শেষে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছেছে। বাঘ তিনটি পূর্ণ সুস্থ ও সঠিক সময়ে খাবার খাচ্ছে। বর্তমানে বাঘ তিনটিকে বিশেষ যত্নে রাখা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। পাশাপাশি সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়া হবে। গত বুধবার তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি জেব্রা পর্যায়ক্রমে হস্তান্তরন করা হবে। সাফারি পার্কে আনা তিনটি বাঘ কম বয়সী। দুটি নারী ও একটি পুরুষ বাঘ। বাঘ তিনটি আপাতত আলাদা বেষ্টনী হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। কয়েকদিনের মধ্যে সাফারি পার্কের কোর সাফারির দর্শনার্থীদের প্রদর্শনে জন্য দেয়া হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরে জেলেদের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ, দুদকে প্রতিবেদন পাঠানোর নির্দেশ
চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ করা ৫ টন সরকারি চাল আত্মসাৎ ও কালো বাজারে বিক্রির অভিযোগে দায়ের করা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 
চাঁদপুরে জেলেদের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ, দুদকে প্রতিবেদন পাঠানোর নির্দেশ
বর্ষায় নৌকা, হেমন্তে ভাঙা রাস্তা—দুই মৌসুমেই দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রতনশ্রী গ্রাম। উপজেলা সদর বাজারের একেবারে পাশেই গ্রামটির অবস্থান। মাঝখানে শুধু বৌলাই নদী। অথচ নদীর দুই পাড়ের যোগাযোগব্যবস্থায় যেন আকাশ পাতাল পার্থক্য। বর্ষায় নৌকা ছাড়া চলাচলের উপায় নেই, আর হেমন্তে নদীর পানি শুকিয়ে গেলেও ভাঙাচোরা ও কাদামাটির রাস্তায় পায়ে হেঁটে চলাই দায়। ফলে বছরের দুই মৌসুমেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের কয়েক হাজার মানুষকে।
বর্ষায় নৌকা, হেমন্তে ভাঙা রাস্তা—দুই মৌসুমেই দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ
গাজীপুরে নিজ ঘরে থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে রবিউল আল মন্ডল (৪০) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরে নিজ ঘরে থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
কুমিল্লাবাসীকে বড় সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি খুব শীঘ্রই কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।  শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরুরা উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে কুমিল্লার ক্রীড়া উন্নয়নে নতুন এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং খুব দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বছরের নির্দিষ্ট কোনো সময়ে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলা অব্যাহত রাখা হবে।  জাতীয় পর্যায় থেকে শুরু করে স্কুল ও কলেজ পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়াই তাঁদের মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনা ধারণ করে একটি সুশৃঙ্খল জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তার বক্তব্যে তিনি বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, যা অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক।  এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে তিনি জানান, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান খেলার মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপি সভাপতি কায়সার আলম সেলিম উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
কুমিল্লাবাসীকে বড় সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
যে অঞ্চলে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্র ও ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যে অঞ্চলে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার
আরও পড়ুন
গাজীপুরে নিজ ঘরে থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে দেড় ঘণ্টা আটকে যুবক, অতঃপর...
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা