ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসে আগুন, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম
ছবি : আরটিভি

সাভারে পার্কিংয়ে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একই রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিএমবি এলাকায় পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাভারের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শ্যামলী পরিবহনের বাসটি পার্কিং করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাসে নাশকতার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মহাসড়কের সিএমবি এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বিপরীত পাশে থাকা পুলিশ চেকপোস্ট বক্স লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা।

ঘটনার সময় চেকপোস্ট বক্সে কোনো পুলিশ সদস্য ছিলেন না। তারা বক্সের বিপরীত পাশে দায়িত্ব পালন করছিলেন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি।

আশুলিয়ার নবীনগর স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ পেট্রলবোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল। এতে কেউ হতাহত হননি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যশোরের ছেলের টানে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী, করলেন বিয়ে  
যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইনকে বিয়ে করেছেন মালয়েশিয়ার তরুণী নুর হায়াতি। বিয়েতে উপস্থিত ছিলেন কনের মা-বাবাও।
যশোরের ছেলের টানে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী, করলেন বিয়ে
ভোমরা সীমান্ত পরিদর্শন করলেন জেলা প্রশাসক
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রাম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
ভোমরা সীমান্ত পরিদর্শন করলেন জেলা প্রশাসক
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ
পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলের প্যান্ডেল, দুটি মার্কেট ও প্রায় ২৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চান্দিনা বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে 
উত্তরের জেলা পঞ্চগড়ে রাতভর হিমেল বাতাস আর ভোরের ঘন কুয়াশায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এর মধ্যে রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে 
আরও পড়ুন
মিরপুরে চলন্ত বাসে আগুন
ঢাকায় বাসে আগুন
ঢাকা আরিচা মহাসড়কে দাড়িয়ে থাকা বাসে আগুন
চলতি অর্থবছরে আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিন পাবেন সম্মানী