ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
কানে হেডফোন দিয়ে রেললাইনে হাঁটছিলেন তরুণ, নিমিষেই সব শেষ
কানে হেডফোন দিয়ে রেললাইনে হাঁটছিলেন তরুণ, নিমিষেই সব শেষ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় ছাব্বির মৃধা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
রাজবাড়ীতে ১৩ মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
রাজবাড়ীতে ১৩ মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন
স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জনের বাড়িতে আগুন দিল জনতা
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জনের বাড়িতে আগুন দিল জনতা
পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে জানুয়া‌রি-মার্চের মধ্যে: এ্যানি
পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে জানুয়া‌রি-মার্চের মধ্যে: এ্যানি
আসামি ধরতে গিয়ে মারধরের শিকার তিন ডিবি সদস্য
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে দুই দফায় মারধরের শিকার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ডিবি সদস্যরা হলেন, এসআই মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ। তাদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বরের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। আরও পড়ুন ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ দিন ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যান। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আবারও মারধর করা হয়। এ সময় ডিবির আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় তিনি হামলার শিকার হননি। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আহতদের পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঢাকা জেলা ডিবির কয়েকজন কর্মকর্তা রুপগঞ্জের ভুলতা এলাকায় এসেছিল। তারা সাদা পোশাকে ছিল। ইউনিফর্ম না থাকায় তারা জনরোষের শিকার হয়। পরে সোনারগাঁ থানা ও আড়াইহাজার থানা পুলিশ তাদের গিয়ে উদ্ধার করে। এ বিষয়ে আমরা ঢাকা জেলা ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করছি। আরটিভি/এমএম
ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব পশ্চিমপাড়া এলাকার আবুবকর সিদ্দিকের ছেলে আকিবুল ইসলাম (১১) ও সোয়াইফ (৯)। পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বুধবার(৩জুন) বিকেলে তার মায়ের সঙ্গে নানির বাড়ি আড়াইহাজারের কলাকাইচ্ছা এলাকায় বেড়াতে যায় তারা। সেখানে বৃহস্পতিবার (৪জুন) সকালে বাড়ির পাশে ফুটবল খেলছিল তারা। বল পানিতে পড়ে গেলে বল তুলতে গিয়ে প্রথমে ছোট ভাই পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে বড় ভাই পানিতে ঝাঁপ দিলে সেও পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন তাদের খুজতে গিয়ে না পেয়ে পুকুরে পানিতে বল দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে পুকুরের তলা থেকে একে একে দুই ভাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আরও পড়ুন ৯৯৯-এ ফোন করে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, পুলিশকে কোনো তথ্য না দিয়েই লাশ তাদের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাব পশ্চিমপাড়া এলাকার বাড়ি নিয়ে গেছে নিহতদের স্বজনরা। আরটিভি/এসকে
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত ১টার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি (৪০) উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ও ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে একদল দুর্বৃত্ত ওসমান গণির ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আরও পড়ুন নারায়ণগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪ এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী গণমাধ্যমকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আরটিভি/আইএম
বর ও কনেপক্ষের মধ্যে তুমুল মারামারি, আহত ১৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ে বাড়ির খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এতে বর ও কনেপক্ষের অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ আসার পর খাবার সংকট হয়। কনেপক্ষের লোকজন অভিযোগ করেন বরপক্ষ বেশি লোকজন নিয়ে অনুষ্ঠানে আসায় খাবার সংকট হয়েছে। এনিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মারামারি শুরু হয়। এতে নারী শিশুসহ অন্তত ১৫ জনকে চেয়ার, বাঁশ ও কাঁচের প্লেট দিয়ে আঘাত করে আহত করা হয়। আরও পড়ুন মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা, অতঃপর... এই বিষয়ে আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন বলেন, এই ঘটনায় বরপক্ষ থেকে মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসএস
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে।  রোববার (১ ফেব্রুয়ারি) রাতে আড়াইহাজার চৌরাস্তা থেকে বাড়ি যাওয়ার পথে এই ঘটনা ঘটে। বিএনপি ওই কর্মীর নাম আমির হোসেন। তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদি এলাকার বাসিন্দা। এ ঘটনায় তিনি আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৮টার দিকে আড়াইহাজার চৌরাস্তা থেকে বাড়ির উদ্দেশে গাড়ি নিয়ে রওয়ানা দেন আমির হোসেন। গাড়িটি আড়াইহাজারের বাইপাস সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে এসে দুজন তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। আরও পড়ুন ‘যাদের চিন্তা নারীদের প্রতি অসম্মানজনক, তাদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চাই না’ এ সময় চালকের আসনে বসা বিএনপি কর্মী আমির হোসেন অল্পের জন্য বেঁচে যান। পরে তিনি গাড়ি থামিয়ে দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে চেষ্টা চলছে। আরটিভি/এমএ
আরও