ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিন্তি হত্যাকাণ্ডের রোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ নিয়ে চাঞ্চল্যকর ও রোমহর্ষক তথ্য জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, অন্য এক কিশোরের সঙ্গে বিন্তির সম্পর্কের সন্দেহে ক্ষিপ্ত হয়েই ঘাতক সিয়াম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মাত্র সাত-আট ঘণ্টার ব্যবধানে কলাবাগান থেকে গ্রেফতার হওয়া সিয়াম পুলিশের কাছে তার অপরাধের পুরো বর্ণনা দিয়েছে।

পুলিশের তদন্তে উঠে এসেছে ঘটনার রাতের সেই ভয়াবহ মুহূর্তের চিত্র। বুধবার রাতে হাজারীবাগের একটি গলিতে বিন্তি ও সিয়ামকে দীর্ঘক্ষণ একত্রে হাঁটতে দেখা যায়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, শুরুতে তাদের মধ্যে স্বাভাবিক কথা চললেও একপর্যায়ে সিয়াম তার মোবাইলে থাকা কিছু ছবি বিন্তিকে দেখিয়ে অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কের বিষয়ে জেরা শুরু করে। বিন্তি বিষয়টি অস্বীকার করলে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। তর্কের একপর্যায়ে সিয়াম নিয়ন্ত্রণ হারিয়ে পকেট থেকে ছুরি বের করে বিন্তিকে একের পর এক আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

গ্রেফতারের সময় সিয়ামের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি এবং সেই সময়ে পরিহিত রক্তলাঞ্ছিত গেঞ্জি উদ্ধার করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে সিয়াম বলে, বিন্তি ইদানীং তাকে এড়িয়ে চলার চেষ্টা করছিল, যা তার ভেতরে প্রচণ্ড প্রতিহিংসার জন্ম দেয়।

আরও পড়ুন

সিয়ামের ভাষ্যমতে, বিন্তি আমাকে ছেড়ে অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে এটা আমি সহ্য করতে পারিনি, তাই তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করি।

তবে নিহতের পরিবারের দাবি এবং পুলিশের প্রাপ্ত তথ্যের মধ্যে কিছুটা ভিন্নতা পাওয়া গেছে।

বিন্তির স্বজনদের অভিযোগ, বিন্তির কোনো প্রেমিক ছিল না বরং সে দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও হয়রানি করে আসছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে বিন্তির ওপর ক্ষিপ্ত ছিল।

অন্যদিকে, পুলিশ বলছে সিসিটিভি ফুটেজে তাদের দীর্ঘ কথোপকথন এবং স্বতঃস্ফূর্ত চলাফেরা প্রমাণ করে যে তাদের মধ্যে আগে থেকেই জানাশোনা বা ঘনিষ্ঠতা ছিল। এই দ্বন্দ্বের অবসান ঘটাতে পুলিশ সিয়ামের মোবাইল ফোন ফরেনসিক ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, হাজারীবাগের হায়দার হোটেল গলিতে বুধবার রাতে বিন্তিকে কুপিয়ে জখম করে সিয়াম। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে একাধিক মাফিয়া ডাকাত চক্র। চক্রগুলো আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে টার্গেট করা ব্যক্তিকে প্রকাশ্যে গাড়ি থেকে নামিয়ে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যাচ্ছে।
ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে
সতর্কীকরণ: প্রবাসীদের নিয়ে প্রধানমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া
সম্প্রতি, ‘রেমিটেন্স না পাঠালে দেশে আসার সুযোগ নেই প্রবাসীদের: প্রধানমন্ত্রী’ শিরোনামে আরটিভির একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যা সম্পূর্ণ ভুয়া। 
সতর্কীকরণ: প্রবাসীদের নিয়ে প্রধানমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
এ যেন কোনো সিনেমার দৃশ্য। প্রিজনভ্যান থেকে দুর্ধর্ষ এক আসামিকে নামিয়ে কিছুদূর হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো ব্যস্ত সড়কে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারের কাছে। এরপর পুলিশের এক কর্মকর্তা নিজেই সেই আসামিকে তুলে দিলেন গাড়িতে। তবে এটি কোনো সিনেমার গল্প নয়—ঘটনাটি ঘটেছে রাজধানীর বংশালে।
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আরটিভির নোয়াখালী জেলার সাবেক প্রতিনিধি মনির হোসেন বাবু (পিতা- আব্দুর রব মিয়া, জাতীয় পরিচয়পত্র নম্বর- ৭৫২০৭০৪৪৮৩২৫৭, ঠিকানা- সোহেল স্টোর, দক্ষিণ হাজীপুর, ব্যাংক রোড, চৌমুহনী, নোয়াখালী)-কে গত ৮ মার্চ ২০২৬ তারিখ থেকে চাকরিচ্যুত করা হয়েছে।
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
আরও পড়ুন
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর