ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন হবে বাংলাদেশে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম
ছবি: সংগৃহীত

রানার অটোমোবাইলস পিএলসি বাংলাদেশে গাড়ি উৎপাদনের জন্য চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে বলে ঘোষণা দিয়েছে।

শুক্রবার (২০ মার্চ) অনুষ্ঠিত রানারের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্তটি অনুমোদিত হয়, যেখানে কোম্পানিটি তাদের বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিও পর্যালোচনা করা হয়েছে। শেনজেন-ভিত্তিক বিওয়াইডির সাথে একটি 'মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচার' (প্রধান সরবরাহ ও উৎপাদন) চুক্তি স্বাক্ষরের জন্য পর্ষদ সবুজ সংকেত দিয়েছে।

আরও পড়ুন

প্রকাশিত তথ্যে বলা হয়, এই অংশীদারিত্ব বাংলাদেশে অটোমোবাইল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে, যা স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের নতুন সুযোগ সৃষ্টি করবে। অটোমোবাইল খাতে বিওয়াইডির বিশ্বব্যাপী সুনামের কথা উল্লেখ করে পরিচালনা পর্ষদ এই কৌশলগত সহযোগিতার সম্ভাবনার ওপর গভীর আস্থা প্রকাশ করেছে।

এই ঘোষণার পর রানারের শেয়ারের দামে ইতিবাচক প্রভাব দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ২.৯৩ শতাংশ বেড়ে ৩৫ টাকা ১০ পয়সায় পৌঁছেছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিটিআরসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের পর আর নতুন কোনো টুজি ফোনের মডেল অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এ ধরনের ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশে। একই বছরের জুনের পর নিষিদ্ধ করে দেওয়া হবে টুজি ফোনের বিক্রিও।
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন ও ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ‌আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে, নতুন ঋণের জন্য কিছু শর্ত থাকবে, তা পূরণও করতে হবে।
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি ও ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
আরও পড়ুন
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
চীন সফরে চবির ভিসি ও দুই প্রোভিসি
৭ মিলিয়ন ডলার বিনিয়োগ বাড়াচ্ছে চীনা প্রতিষ্ঠান কেপিএসটি
তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী