ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘জ্বালানি নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ প্রয়োজন’

বাসস

প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:৪৫ এএম
বিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনা শেষে অতিথিরা। ছবি: সংগৃহীত

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, জ্বালানি খাতে উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাড়াতে হবে। একইসঙ্গে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দেশীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উদ্যোগে এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) ও গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় বিসিআই বোর্ডরুমে শনিবার (৯ মে) অনুষ্ঠিত ‘ফিউচার অব এনার্জি ইন বাংলাদেশ : সিকিউরিটি, সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হোসেন জিল্লুর রহমান সৌরশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে আরও বলেন, জ্বালানি খাতে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যবসায়ী ও সরকার একযোগে কাজ করলে জ্বালানি সংকট মোকাবিলা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর (পারভেজ) সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্সের লিড অ্যানালিস্ট শফিকুল আলম। আলোচনায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, তুলনামূলক সস্তা গ্যাস, জ্বালানি ও শ্রমশক্তির কারণে দেশের শিল্পখাত বিকশিত হয়েছে। তবে ২০২২ সালের পর থেকে সস্তা গ্যাস ও জ্বালানির যুগ শেষ হয়ে আসছে। প্রতিবছর প্রায় ১০০ এমএমসিএফ গ্যাস উত্তোলন কমে যাচ্ছে এবং সরকার এলএনজি আমদানির মাধ্যমে ঘাটতি পূরণের চেষ্টা করছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। সংকট থেকে উত্তরণের জন্য সরকারকে কার্যকর ও বাস্তবসম্মত প্রস্তাব দিতে হবে, যাতে শিল্প ও কর্মসংস্থান সুরক্ষিত থাকে।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা পরিষদের সদস্য (অতিরিক্ত সচিব) ড. মো. রফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব ও গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা সিদ্দিক জোবায়ের, বিআইপিপিএ সভাপতি ডেভিড হাসানাত বিসিএমইএ সভাপতি মঈনুল ইসলাম স্বপন, বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান, বিএসআরইএ’র সভাপতি মোস্তফা আল মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার।
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
আরও পড়ুন
ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’
জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের
জ্বালানি নিরাপত্তা জোরদারে এডিবি-জাপানের নতুন উদ্যোগ