ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যুক্তরাজ্যের শুল্কসুবিধা কাজে লাগিয়ে অপ্রচলিত পণ্য রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩১ এএম
বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত

তৈরি পোশাকের (আরএমজি) বাইরে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের প্রচেষ্টা জোরদারের পাশাপাশি যুক্তরাজ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে রপ্তানিকারকদের প্রশিক্ষণ, ক্রয়কারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং বাজারের শর্ত অনুযায়ী পণ্যের মান ও বিধিবিধান পরিপালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড গ্লোবাল সোর্সিং ডায়ালগে’ বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এতে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, দ্বিপক্ষীয় বাণিজ্য চেম্বার, ক্রেতা ফোরাম এবং বিদেশি বাণিজ্য উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের উন্নয়নবিষয়ক কাউন্সেলর ও উপউন্নয়ন পরিচালক মার্টিন ডসন যুক্তরাজ্যের ‘ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম’ (ডিসিটিএস)-এর সুবিধাগুলো তুলে ধরেন। তিনি বলেন, তৈরি পোশাকসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাতগুলো এ স্কিমের আওতায় বিদ্যমান বাণিজ্য সুবিধার পূর্ণ ব্যবহার এখনও করতে পারেনি।

বাংলাদেশি উৎপাদকদের সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের সংযোগ স্থাপন এবং রপ্তানির সুযোগ বাড়াতে দেশে কার্যরত স্থানীয় ক্রয়কারী প্রতিষ্ঠান ও সোর্সিং এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

ডিসিটিএস সম্পর্কে রপ্তানিকারকদের ধারণা বাড়াতে ইপিবি ও ব্রিটিশ হাইকমিশন যৌথভাবে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে স্কিমটির আওতায় সুবিধা পাওয়ার যোগ্যতা এবং বিধিবিধান পরিপালনের প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।

শুল্কবহির্ভূত বাধা মোকাবিলা এবং অগ্রাধিকারমূলক বাজারসুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে চট্টগ্রামে এবং তৈরি পোশাক খাতের জন্য আরও কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আন্তর্জাতিক বাজারে রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো ও প্রতিযোগিতা সক্ষমতা জোরদারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বছর ইপিবি অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি খাতের সংখ্যা আটটি থেকে বাড়িয়ে ১২টি করেছে। পাশাপাশি নতুন সম্ভাবনাময় শিল্প ও সেবাখাতের প্রসারের সুযোগও খতিয়ে দেখা হচ্ছে।

ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ বলেন, শিল্প খাতের চাহিদার পরিপ্রেক্ষিতে পরবর্তী অগ্রাধিকারপ্রাপ্ত খাতের কাঠামোয় স্বাস্থ্যসেবার মতো সেবাখাত অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, বাজারে প্রবেশের সুযোগকে কার্যকর রপ্তানি আদেশে রূপ দিতে আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ডিং এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাট ও পাটজাত পণ্যে নতুন সম্ভাবনা
আলোচনায় প্রচলিত ও উদীয়মান অপ্রচলিত রপ্তানি পণ্যের সম্ভাবনাও তুলে ধরা হয়। বিশেষ করে পরিবেশে সহজে পচনশীল প্যাকেজিং সামগ্রীর আন্তর্জাতিক চাহিদা বাড়ায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের জন্য ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে।

ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইন্দোনেশিয়ায় পাটের সুতা, পাটের বস্তা, তামাক, তৈরি পোশাক ও হাইড্রোজেন পারঅক্সাইড রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরেন।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের হাইড্রোজেন পারঅক্সাইড রপ্তানির পরিমাণ ছিল ২০ লাখ মার্কিন ডলার।

এ ছাড়া সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তার মতো উচ্চমূল্যের খাতেও রপ্তানি সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হয়।

সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন প্রতিনিধি এসব খাতের পাশাপাশি স্বাস্থ্যসেবা, বিমান পরিবহন ও আতিথেয়তা শিল্পের প্রতিও অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগে গুরুত্ব
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, বাণিজ্য মেলায় উৎপাদক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে সরাসরি ব্যবসায়িক যোগাযোগের সুযোগ বাড়ানো প্রয়োজন।

হাসান আরিফ ২০১৫ সালে টোকিওতে অনুষ্ঠিত একটি বাণিজ্য মেলার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বিদেশি ক্রেতাদের ব্যবসাপ্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলা এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সক্ষমতা সম্পর্কে জানার সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।

বিদেশি সোর্সিং প্রতিষ্ঠানের নির্বাহীদের কাছে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা তুলে ধরতে স্বল্পদৈর্ঘ্য প্রচারচিত্র, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট এবং বাণিজ্য মেলার সরাসরি ভিডিও ব্যবহার করার পরিকল্পনার কথাও জানান তিনি।

বাংলাদেশ একইসঙ্গে অন্যান্য দেশের বাজারেও রপ্তানি সম্প্রসারণের সুযোগ খুঁজছে। ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন প্রতিনিধি জানান, রিও ডি জেনেইরোতে বাণিজ্য প্রচার কার্যক্রমের পর আগামী ২২ থেকে ২৫ মার্চ সাও পাওলোতে ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ আয়োজন করা হবে।

ইতালিয়ান ট্রেড এজেন্সির একজন প্রতিনিধি সম্প্রতি বাংলাদেশের ১৪টি কোম্পানির অংশগ্রহণে অনুষ্ঠিত একটি বাণিজ্য প্রতিনিধিদলের সফরের কথা তুলে ধরেন। এ ছাড়া ইউরোপের বৃহত্তর বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশের সম্ভাব্য প্রবেশদ্বার হিসেবে কসোভো নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬’-এর সাফল্যে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। আন্তর্জাতিক ক্রেতাদের আকৃষ্ট করতে অডিওভিজ্যুয়াল প্রামাণ্যচিত্র এবং অনুষ্ঠানের সরাসরি ভিডিওচিত্র তৈরির প্রস্তাবও দেন তারা।

ইপিবির ভাইস চেয়ারম্যানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে নেটওয়ার্কিং অধিবেশন অনুষ্ঠিত হয়।

আলোচনায় উঠে আসে, যুক্তরাজ্যের শুল্কসুবিধার কার্যকর ব্যবহার, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগ জোরদার, পণ্যের বহুমুখীকরণ এবং সমন্বিত আন্তর্জাতিক প্রচার- এই উদ্যোগগুলোর সম্মিলিত বাস্তবায়ন বাংলাদেশের রপ্তানি আয় বাড়ানো ও রপ্তানি ভিত্তিকে আরও স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সার আমদানি কমাতে ৩ বন্ধ কারখানা চালুর উদ্যোগ
দেশে সার উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে বন্ধ থাকা রাষ্ট্রীয় তিনটি সার কারখানা আগামী নভেম্বরের মধ্যে চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
সার আমদানি কমাতে ৩ বন্ধ কারখানা চালুর উদ্যোগ
টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন
বিশ্ববাজারে পোশাক উৎপাদনের মানদণ্ড ও প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের টেকসই উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন সংক্রান্ত উদ্যোগ তুলে ধরবে বাটেক্সপো ২০২৬-এর  ‘ইমপ্যাক্ট জোন’। বাটেক্সপোর  এ ‘ইমপ্যাক্ট জোনে’ কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি, পুনর্ব্যবহার, চক্রাকার অর্থনীতি ও সম্পদের দক্ষ ব্যবহারে পোশাকশিল্পের বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরা হবে। পাশাপাশি লিঙ্গসমতা, শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টি, শিশুযত্ন এবং মাতৃসেবার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিজিএমইএ। ইউরোপীয় ইউনিয়নের পরিবর্তনশীল নীতিমালা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল পণ্য পরিচিতিপত্রসহ বিভিন্ন ডিজিটাল অনুসরণযোগ্যতা ও পণ্য শনাক্তকরণ প্রযুক্তিও প্রদর্শন করা হবে এবারের বাটেক্সপোতে। প্রচলিত নিয়মনীতি পরিপালনের গণ্ডি ছাড়িয়ে টেকসই উৎপাদন, স্বচ্ছতা ও বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতার মাধ্যমে পোশাকশিল্পের ভবিষ্যৎ প্রস্তুতি তুলে ধরাই এ উদ্যোগের লক্ষ্য। ইমপ্যাক্ট জোন সম্পর্কে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, জলবায়ু সুরক্ষা, সম্পদের দক্ষ ব্যবহার ও চক্রাকার অর্থনীতির যুগে বাংলাদেশের পোশাকশিল্প যে সামগ্রিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তার পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটবে এ আয়োজনে। এটি কেবল নিয়মনীতি পরিপালনের বিষয় নয় বরং বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শিল্পের দায়িত্বশীল অগ্রযাত্রার প্রতিফলন। এবিষয়ে বিজিএমইএর সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, বৈশ্বিক টেকসই উৎপাদনের পরিবর্তনশীল চাহিদা পূরণের পাশাপাশি এ রূপান্তরে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও বাংলাদেশের পোশাকশিল্পকে অর্জন করতে হবে। এ আয়োজনে কার্বন নিঃসরণ হ্রাস, চক্রাকার অর্থনীতি, শ্রমিককল্যাণ ও ডিজিটাল অনুসরণযোগ্যতায় শিল্পের অগ্রগতি তুলে ধরা হবে। উল্লেখ্য, পিডিএসের পৃষ্ঠপোষকতায় এবং বিজিএমইএর ব্যবস্থাপনায় বাটেক্সপোর রজতজয়ন্তী সংস্করণ আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আরটিভি/এসআর
টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন
একীভূত বিনিয়োগ কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করলেন আশিক চৌধুরী 
পরিচ্ছন্ন জ্বালানি ও অন্যান্য অগ্রাধিকারমূলক খাতে আন্তর্জাতিক পুঁজি আকর্ষণের লক্ষ্যে বিনিয়োগ প্রচার কার্যক্রমকে সুবিন্যস্ত করা, প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টার ওপর আলোকপাত করেছেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী।
একীভূত বিনিয়োগ কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করলেন আশিক চৌধুরী 
জাপানের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ‘নতুন সম্ভাবনা’
জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশটিতে ৩৪ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ।
জাপানের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ‘নতুন সম্ভাবনা’
হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো’ বুধবার
হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় হংকংয়ের আইল্যান্ড শাংরি-লা হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হবে। 
হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো’ বুধবার
আরও পড়ুন
জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখের বেশি মৃত্যু, বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি
জাপানের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ‘নতুন সম্ভাবনা’
স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ
ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ