
যশোরের দাউদ পাবলিক স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে ৯ জানুয়ারী ২০২৬, শুক্রবার রাওয়া কনভেনশন হলে এ্যাংকর পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। দীর্ঘ সময় পর সকল ছাত্র ছাত্রীরা আবার একটি আনন্দঘন পরিবেশে মিলিত হয় আজকের এই পুনর্মিলনী।
১৯৫৯ সালে যশোর সেনানিবাসে চির উন্নত মম শির এই স্লোগানে প্রতিষ্ঠিত হয় পাবলিক স্কুল এন্ড কলেজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সহ শিক্ষা কার্যক্রম নিয়ে ছেলে ও মেয়ে একসাথে শিক্ষার্থীদের জন্য এই স্কুল চালু হয়।
দেখা হয়েছে, কথা হয়েছে, গল্প হয়েছে, হয়েছে আবার পরিচয়, স্মৃতিচারণ। সবাই ফিরে যায় স্কুল জীবনের ফেলে আসা সেই দিনগুলোতে। এই পূর্নমিলনীর আহবায়ক ছিলেন এসএসসি ১৯৭৭ ডা. ইসমাত আরা মেরী।
দাউদ পাবলিক স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রী, এসএসসি ২০২৫ পর্যন্ত এবং তাদের পরিবার সদস্যরা অংশ নেয়।প্রথমেই কোরআন তেলওয়াত আর জাতীয় সংগীত দিয়ে শুরু হয় আয়োজন। স্বাগত বক্তব্য দেন ১৯৭৯ ব্যাচের ডা. কাজী সাব্বির আনোয়ার। এরপর প্রয়াত শিক্ষক আর ছাত্রছাত্রীদের স্মরনে একমিনিট নীররবতা পালন করা হয়।
১৯৫৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি ব্যাচের শিক্ষার্থীরা নিজের ব্যাচ পরিচিতি তুলে ধরেন। পাশাপাশি স্মৃতিচারন পর্বে সকলেই কিছুটা আবেগে আপ্লুত হয়ে পড়ে পড়েন।

স্কুল ফাঁকি ক্লাশের দুষ্টুমি, নীল ডাইন সহ সকল শাস্তি আজ যেনো মধুর স্মৃতি হয়ে মানস পটে বেসে ওঠে।নামাজও মধ্যাহ্নভোজের বিরতির পর রাফেল ড্র। প্রথম পুরস্কার ঢাকা কক্সবাজার ঢাকা সহ নানা পুরস্কার ঘোষনা করা হয় টান টান উত্তেজনায়।
১৯৮৯ ব্যাচের শান্তনু ইসলাম ছিলেন সঞ্চালনায়। সবশেষে সবাইকে ধনবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ১৯৭৯ ব্যাচের ফৌজিয়া বেগম মায়া। সারাদিনের নানা আয়োজন আর স্মৃতিচারনের মধুর কিছু আনন্দ অনূভূতি নিয়ে আবার মিলিত হবার স্বপ্ন নিয়ে গোধূলী বেলায় ফিরে যায় সবাই।
আরটিভি/এসআর


