ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেটের সমাবেশ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে সংগঠনটির নেতা-কর্মীরা। পরে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কে এম মাহমুদ হাসান বলেন, জগন্নাথে আপনারা ছাত্ররাজনীতির পরিবেশ নষ্ট করছেন। গুপ্ত থেকে রাজনীতি করে আজকে দেশনায়ক তারেক রহমানকে কটূক্তি করেছেন। আপনার বক্তব্য প্রত্যাহার করেন।

যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার মন্তব্য প্রত্যাহার করবেন। প্রকাশ্যে ক্ষমা চাইবেন। অন্যথায় ছাত্রসমাজ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে।

এ সময় ছাত্রদলের সদস্য সচিব বলেন, রাজনৈতিক কারণে আমাদের আবেগের জায়গা তারেক রহমানকে নিয়ে সমালোচনা করতেই পারেন। কিন্তু হীন ভাষা ব্যবহার করলে আমরা মেনে নেব না। ফ্যাসিবাদের ভাষা ব্যবহার করবেন না। তা যদি না করেন, মনে রাখবেন দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার।

বক্তব্যে শিবিরকে উদ্দেশ্য করে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমাদের আবেগের জায়গা তারেক রহমান। আপনারা গতকাল মানববন্ধন করেছেন। জাতীয়তাবাদী ছাত্রদল নাকি শাকসু নির্বাচন বানচাল করেছে। অথচ জকসু নির্বাচনসহ সারা দেশের সব ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্রদল আন্দোলন করেছে। ক্যাম্পাসে সহাবস্থানের জন্য আমরা চেষ্টা করছি ও করব। কিন্তু দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি হলে এই ক্যাম্পাসে কাউকে ছাড় দেওয়া হবে না। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি শাকসু নির্বাচন স্থগিতের ঘটনায় তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দেওয়ার আহ্বান জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। জবি ছাত্রশিবিরের ডাকা এক মানববন্ধনে ইব্রাহিম খলিল বলেন, ২০ তারিখে শাকসু নির্বাচন না হলে তাদের তথাকথিত দেশনায়ক তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দিন। ছাত্রসমাজকে আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটের সড়কপথ, রেলপথ সবকিছু বন্ধ করে দিন। যারা শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে, তাদের সমাবেশ করার কোনো অধিকার থাকতে পারে না।

আরটিভি/এমএইচজে/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে নোবিপ্রবির সমাবর্তনে দেওয়া হবে মরণোত্তর সম্মাননা 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বিশেষ মরণোত্তর সম্মাননা।
প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে নোবিপ্রবির সমাবর্তনে দেওয়া হবে মরণোত্তর সম্মাননা 
অধ্যাপক ড. ইয়াহইয়া: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় অনন্য এক জীবন
দেশের প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ, গবেষক ও অধ্যাপক ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। শিক্ষকতা, গবেষণা, লেখালেখি ও সামাজিক খেদমতে তিনি এক বর্ণাঢ্য জীবন অতিবাহিত করেছেন। 
অধ্যাপক ড. ইয়াহইয়া: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় অনন্য এক জীবন
শিক্ষার্থীদের নিরাপত্তায় দুই দিন অনলাইন ক্লাসের দাবি বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দুই দিন অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) স্টুডেন্টস প্ল্যাটফর্ম।
শিক্ষার্থীদের নিরাপত্তায় দুই দিন অনলাইন ক্লাসের দাবি বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোকচিত্রবিষয়ক সংগঠন ‘যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি’র ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসিব।
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব
জবির ফিন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Finরঙ ২৬’
আনন্দ-উচ্ছ্বাস ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘Finরঙ ২৬’ অনুষ্ঠিত হয়েছে।
জবির ফিন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Finরঙ ২৬’
আরও পড়ুন
গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির পিছনে পাশের দেশ জড়িত: আবু হানিফ 
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
বেতনভাতা বৃদ্ধির দাবিতে মিরপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ
মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ১৩ হাজার আসামি, প্রক্রিয়াধীন আরও ৬ মামলা