জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ, প্রবেশপত্র সংগ্রহ করবেন যেভাবে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৩:২২ পিএম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তারিখ প্রকাশ, প্রবেশপত্র সংগ্রহ করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী অংশ নিতে আবেদন করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত পরীক্ষার্থীদের ১১ থেকে ২৪ এপ্রিলের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে। Applicant Login (Honours Login) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন

এতে বলা হয়:

বিজ্ঞাপন

>>> পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৪৫ মিনিট আগে অর্থাৎ সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে।

>>> পরীক্ষার অন্তত তিন দিন আগে নিজ নিজ কেন্দ্রের আসন বিন্যাস জেনে নিতে বলা হয়েছে।

>>> পরীক্ষার দিন প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

>>> প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission