ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মাদরাসার অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির নির্দেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

দেশের সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শুধু তাদের জন্য জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে।

সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তর দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ী প্রধানদের এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরও বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ৭ জুলাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কোনো অব্যবহৃত জমি থাকলে তা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নকশা অনুসরণ করে খেলার মাঠে রূপান্তরের ব্যবস্থা করতে হবে। এ জন্য যেসব জমিতে মাঠ নির্মাণ সম্ভব, সেসব জমির পরিমাণ, তফসিল ও মৌজা ম্যাপের তথ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

এছাড়া মাদরাসার ব্যবহৃত মাঠগুলো প্রয়োজন অনুযায়ী সংস্কার করে খেলাধুলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মাদরাসা শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে তাদের জন্য আলাদাভাবে জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। এবার কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম এবং রাজশাহীতেও পরীক্ষা কেন্দ্র রাখা হবে বলা জানা গেছে।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ৬ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) পরীক্ষা বিকেল ৩টায় এবং ৭ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা ১৫ নভেম্বর ২০২৬ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হবে। রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি স্নাতক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা ভোগান্তি কমাতে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে কেন্দ্রের ব্যবস্থা করা হবে। আরটিভি/এসআর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন বিশেষ অনুদান, নতুন নিয়মে আবেদন নিচ্ছে সরকার
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে এ বিষয়ে পুনঃবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন বিশেষ অনুদান, নতুন নিয়মে আবেদন নিচ্ছে সরকার
হলে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যায় ঢাকা কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থীর
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে রাজধানীতে পড়তে আসা শিক্ষার্থীদের এক আবেগ এবং আশার প্রদীপ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ।
হলে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যায় ঢাকা কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থীর
চুয়েটে টানা ৩ দিন শাটডাউন, স্থগিত ৬ বিভাগের পরীক্ষা 
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শাটডাউন কর্মসূচি চলছে।
চুয়েটে টানা ৩ দিন শাটডাউন, স্থগিত ৬ বিভাগের পরীক্ষা 
গুরুতর আহত রুয়েটের রাফিদ, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়
রাজশাহীর বিনোদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাতপ্রাপ্ত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রাফিদকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে রুয়েট প্রশাসন। চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।
গুরুতর আহত রুয়েটের রাফিদ, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়
আরও পড়ুন
কালিগঞ্জ মাদরাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড
রাস্তার ওপর পড়েছিল মাদরাসাছাত্র, কাছে যেতেই ‘চোখ উঠল কপালে’