ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জকসু নির্বাচনের মধ্যে ব্যবসায়ীকে মারধর

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের সময় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ী কয়েকজন শিক্ষার্থীর হাতে মারধরের শিকার হন।

ঘটনাস্থলে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী তাকে ‘বুড়া’ বলে উদ্দেশ্যে ধাওয়া করে। পরে, তিনি পালাতে চেষ্টা করলে তাকে পাকড়াও করে কয়েকজন মারধর করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

নজরুল ইসলামের এক সঙ্গী গণমাধ্যমকে বলেন, আমি আর নজরুল বাংলাবাজারে আমাদের দোকানে যাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন তাকে দেখে বুড়া বলে মারতে শুরু করে কোন কারণ ছাড়াই।

এদিকে, মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয় সকাল ৮টা ৩০ মিনিটে, যা চলবে বিকাল ৩টা পর্যন্ত।

নির্বাচনের জন্য কেন্দ্রীয় সংসদে ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণ শেষে ৬টি ডিজিটাল ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

আরও পড়ুন

নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, ভোটগ্রহণ শুরুর আগে সোমবার রাতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোটগণনা করা হবে।

উল্লেখ্য, জকসু ও হল সংসদ নির্বাচন এর আগে দুই দফা পিছিয়ে যায়। সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও ভোটগ্রহণ শুরুর ঠিক আগে ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আরেকটি জরুরি সিন্ডিকেট সভা ডেকে আজ ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে যে কোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে রাবিতে ছাত্রদলের মাইকিং
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।  
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে রাবিতে ছাত্রদলের মাইকিং
সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ ভাগ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে: ড. মাছুমা হাবিব
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ ভাগ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে: ড. মাছুমা হাবিব
গবেষণায় নৈতিকতা, জার্নাল রিট্র্যাকশন ও বাজেট ব্যবস্থাপনায় যবিপ্রবিতে প্রশিক্ষণ
গবেষণায় নৈতিকতা ও সততা নিশ্চিত করা, গবেষণাপত্র প্রত্যাহারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গবেষণায় নৈতিকতা, জার্নাল রিট্র্যাকশন ও বাজেট ব্যবস্থাপনায় যবিপ্রবিতে প্রশিক্ষণ
৭ কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর
সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের সব তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বিচ্ছেদ হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির।
৭ কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর
আরও পড়ুন
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
শিকলে বেঁধে মাদরাসার শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ে জোর
পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও হুমকির অভিযোগ