ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফের পেছাল ব্রাকসু নির্বাচন

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ এএম
ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা কক্ষে অনুষ্ঠিত দীর্ঘ এক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টায় শুরু হয়ে প্রায় ৬ ঘণ্টাব্যাপী এই আলোচনা সভা রাত ৯টার দিকে শেষ হয়।

বারবার প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচনী তফসিল পরিবর্তন এবং নির্বাচন কমিশনকে ঘিরে সৃষ্ট নানাবিধ জটিলতার পরিপ্রেক্ষিতে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, নির্বাচন কমিশনারবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র সমন্বয়ক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব পক্ষ।

সভায় নির্বাচনী কার্যক্রম সচল রাখার স্বার্থে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বর্তমান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এ ছাড়া পরবর্তী সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিককে নির্বাচন কমিশনে যুক্ত করে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী সিন্ডিকেট সভা ছাড়া নতুন কাউকে কমিশনে অন্তর্ভুক্ত করার সুযোগ না থাকায় আপাতত এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

আরও পড়ুন

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, আগামীকালই নির্বাচন কমিশনাররা বসে ভোটার তালিকার আপত্তিগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করব। ২৫ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের লক্ষ্যে নতুনভাবে নির্বাচনী তফসিল পুনর্গঠন করা হবে।

উল্লেখ্য, সর্বশেষ ঘোষিত তফসিল অনুযায়ী চলতি জানুয়ারি মাসের ২১ তারিখ ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করায় তফসিল ঘোষণার পরও সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। 
রাবিতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৩
বাকৃবিতে আমন বীজধান কর্তন শুরু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার আয়োজনে আমন বীজধান কর্তন শুরু হয়েছে।  রোববার (৮ নভেম্বর) বেলা ১২টায় বীজধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুহ. এনামুল হক, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আসাদুল হকসহ খামার ব্যবস্থাপনা শাখার অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী। এ সময় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, বছরের এই সময়ে ধান কাটা আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল কৃষিকাজ নয়, বরং আমাদের গ্রামীণ জীবনের একটি উৎসব। নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠাপুলি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, বাকৃবির খামারে উৎপাদিত বীজ বিক্রির মাধ্যমে বিশ্ববিদ্যালয় যেমন আর্থিকভাবে উপকৃত হচ্ছে, তেমনি এসব বীজ কৃষকদের জন্য কতটা উপযোগী, তা মাঠপর্যায়ে যাচাইয়ের সুযোগও তৈরি হচ্ছে। বর্তমান বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের কৃষিজমির পরিমাণ ধীরে ধীরে কমে এলেও এ ধরনের কৃষিভিত্তিক কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত রাখতে হবে। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষি ও কৃষকের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজনের জন্য তিনি খামারের সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রসঙ্গত, খামার ব্যবস্থাপনা শাখায় বিএডিসি, বিনা ও কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় বিভিন্ন জাতের ধান, গম ও তৈলবীজ উৎপাদন করা হয়। এসব বীজ কৃষকদের মধ্যে সরবরাহের মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তায় বাকৃবি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আরটিভি/টিআর
বাকৃবিতে আমন বীজধান কর্তন শুরু
ইবির সমাবর্তনে অংশ নেবে সান্ধ্যকালীন শিক্ষার্থীরাও, আবেদন শুরু ১০ নভেম্বর 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তন উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি নিবন্ধনের যোগ্যতা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সান্ধ্যকালীন (অনিয়মিত) শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।
ইবির সমাবর্তনে অংশ নেবে সান্ধ্যকালীন শিক্ষার্থীরাও, আবেদন শুরু ১০ নভেম্বর 
যবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা উদযাপন
প্রদীপ প্রজ্বালন, বর্ণিল আলোকসজ্জা, আতশবাজি ও ফানুস উড্ডয়নসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি।
যবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা উদযাপন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা  
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা  
আরও পড়ুন
মার্কিন প্রতিনিধি পরিষদে আরও শক্তিশালী ডেমোক্র্যাটরা, আসন বেড়ে ২৫৩
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
এনআইডির জন্য নির্বাচন অফিসে প্রবাসী, দরজা লাগিয়ে পেটালেন কর্মকর্তা-কর্মচারীরা