ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

অবশেষে গভীর রাতে মুক্ত হলেন শাবিপ্রবি উপাচার্য

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ এএম
ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য মো. সাজেদুল করিমসহ অবরুদ্ধ কর্মকর্তা ও কর্মচারীরা সাড়ে ১২ ঘণ্টা পর মুক্ত হয়েছেন।

কয়েক দফায় শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠকে আইনি লড়াই চালিয়ে যাওয়া এবং চেম্বার আদালতের সিদ্ধান্তের পরদিন নির্বাচনের ভোট গ্রহণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

এদিকে, আন্দোলনকারী কয়েকজনের হাতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আশরাফ উদ্দিন ‘লাঞ্ছিত’ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার এক বিবৃতিতে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ২৮ বছর পর আজ মঙ্গলবার সকাল ৯টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে দুজন প্রার্থী ও একজন শিক্ষার্থীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন।

নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের ক্ষুব্ধ একটা অংশ বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দেয়। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য জহির বিন আলম বলেন, চেম্বার আদালত সিদ্ধান্ত দিলে আমরা পরের দিনই নির্বাচন আয়োজন করব।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ৩৫ বছরের দীর্ঘ বিরতি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হলেও এক বছর না পেরোতেই ফের অনিশ্চয়তার মধ্যে পড়েছে এর ভবিষ্যৎ।
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
ফেসবুকে পোস্ট দিয়ে দপ্তর ছাড়লেন রাকসুর সাবেক জিএস আম্মার 
দায়িত্ব শেষ হওয়ার ৮ দিন পর ফেসবুকে পোস্ট দিয়ে নিজের দপ্তর ছাড়লেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) আলোচিত-সমালোচিত সদ্য সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। 
ফেসবুকে পোস্ট দিয়ে দপ্তর ছাড়লেন রাকসুর সাবেক জিএস আম্মার 
ন্যানো ফিসফিডের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন খান
ন্যানো ইউরিয়ার পেটেন্ট পাওয়ার পর এবার ন্যানো ফিসফিড উদ্ভাবনের জন্য পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ন্যানোপ্রযুক্তি গবেষক ড. মো. জাভেদ হোসেন খান।
ন্যানো ফিসফিডের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন খান
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে প্রশাসন ক্যাডার বাকৃবির শাহীদুল
‘বিসিএস শব্দটি প্রথম শুনেছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার পথে।
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে প্রশাসন ক্যাডার বাকৃবির শাহীদুল
‘রবীন্দ্রনাথ আমাদের বিশ্বমঞ্চে পরিচয় করিয়েছেন’
রবীন্দ্রনাথ আমাদের বিশ্বমঞ্চে পরিচয় করিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
‘রবীন্দ্রনাথ আমাদের বিশ্বমঞ্চে পরিচয় করিয়েছেন’
আরও পড়ুন
ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ
দীর্ঘ এক যুগ পর রুয়েট পেল উপ-উপাচার্য, অগ্রাধিকার গবেষণা-একাডেমিক উন্নয়ন
চুয়েট উপাচার্যকে পুনর্বহালের দাবির মধ্যেই ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা
তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দিতে হবে: ডিআইইউ উপাচার্য