ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ক্যাম্পাস সাংবাদিকতার চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং পেশাদারত্ব নিয়ে ওয়েবিনার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ‘সমসাময়িক ক্যাম্পাস সাংবাদিকতা’ শীর্ষক একটি বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২জানুয়ারি) রাত ১০টায় গুগল মিটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন আরটিভির অনলাইন ইনচার্জ আবু আজাদ। দীর্ঘক্ষণ চলা এই প্রাণবন্ত আলোচনায় বর্তমান প্রেক্ষাপটে ক্যাম্পাস সাংবাদিকতার চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং পেশাদারত্বের নানা দিক উঠে আসে।

আবু আজাদ বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা হলো একজন সংবাদকর্মীর ভিত্তি তৈরির প্রধান চারণভূমি। তবে এই ক্ষেত্রে সফল হতে হলে বস্তুনিষ্ঠতা এবং সংবাদের পেছনের সত্য উন্মোচনে আপসহীন হতে হবে।

তিনি বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো বিশ্বস্ততা। ভুল তথ্য বা ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো সংবাদ প্রকাশ করলে তা সাংবাদিকতার নীতি-নৈতিকতাকে ক্ষুণ্ণ করে।

এ ছাড়া তিনি ক্যাম্পাস সাংবাদিকতা থেকে কীভাবে মূলধারার গণমাধ্যমে নিজের ক্যারিয়ার গঠন করা যায়, সে বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বিশেষ করে বর্তমান ডিজিটাল যুগে নেটওয়ার্কিং এবং প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নেই বলে তিনি অভিমত প্রকাশ করেন।

ক্যারিয়ার গঠনের বিষয়ে তিনি প্রযুক্তিগত দক্ষতা এবং নেটওয়ার্কিংয়ের ওপর বিশেষ জোর দেন। বর্তমান ডিজিটাল যুগে কেবল সংবাদ লেখাই যথেষ্ট নয়; বরং ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতায় পারদর্শী হওয়া জরুরি।

তিনি পরামর্শ দেন, মূলধারার গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং নিয়মিত তাদের কাজের ধরণ পর্যবেক্ষণ করা ক্যারিয়ারের পথকে সহজ করে তোলে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন।

ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ান। ওয়েবিনারে আরও ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব মো. শওকত জাহান, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোহান চিশতীসহ কার্যনির্বাহীর সদস্য ও সহযোগী সদস্যরা।

অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী সদস্যসহ সাধারণ সদস্যরা অংশ নেন এবং সাংবাদিকতার বিভিন্ন প্রায়োগিক দিক নিয়ে রিসোর্স পার্সনের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উপাচার্যের অফিসে কর্মকর্তাদের তুমুল মারামারি, আহত ১
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের দপ্তরের ভেতরে কথা-কাটাকাটির একপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. রফিকুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে।
উপাচার্যের অফিসে কর্মকর্তাদের তুমুল মারামারি, আহত ১
ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।
ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘আদিবাসী উৎসব’ আজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘আদিবাসী উৎসব’। বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের প্রত্যক্ষ সহযোগিতায় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ইভেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্ট’ কোর্সের পরীক্ষার অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘আদিবাসী উৎসব’ আজ
প্রাথমিকের ৩ লাখ ৮৩ হাজার শিক্ষক পাচ্ছেন একটি করে ট্যাব
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৪১ হাজার ৯০ কোটি টাকা ব্যয়ে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
প্রাথমিকের ৩ লাখ ৮৩ হাজার শিক্ষক পাচ্ছেন একটি করে ট্যাব
‘কারিগরি শিক্ষার উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে হবে’
শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা হয়েছিল। তার সেই সম্পর্কের ধারাবাহিকতা আজও বজায় রয়েছে।
কারিগরি শিক্ষার উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী
আরও পড়ুন
‘শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে’
মনপুরা প্রেসক্লাব সম্পাদকের বাবা মারা গেছেন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
পুলিশি হয়রানি বন্ধের দাবিতে প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ