ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র বিভ্রাট, যা জানা গেলো

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
হাবিপ্রবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ছবি: আরটিভি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র বিভ্রাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের ৪০২ নম্বর কক্ষে তৃতীয় শিফটের পরীক্ষায় ভুলক্রমে দ্বিতীয় শিফটের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এতে পরীক্ষাটি শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর।

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরীক্ষার্থীদের মধ্যে দেখা যায় চরম উদ্বেগ ও বিভ্রান্তি।

এক পরীক্ষার্থী বলেন, আমি তৃতীয় শিফটের পরীক্ষার্থী হলেও ভুল করে দ্বিতীয় শিফটের প্রশ্নে পরীক্ষা দিয়েছি। এখন কী করব?

আরও পড়ুন

এ বিষয়ে ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শেখ মো. মোবারক হোসেন বলেন, প্রশ্নপত্রে কোনো শিফট উল্লেখ নাই। এমনভাবে প্রশ্ন করা হয়েছে যেন যেকোনো প্রশ্ন দিয়ে যেকোনো শিফটের পরীক্ষা নেওয়া যায়। প্রশ্নফাঁসের মতো কোনো ঘটনা ঘটলে যেন আমরা সাথে সাথে রিপ্লেস করতে পারি- এজন্য আমরা অনেকগুলো সেট প্রশ্ন করেছি। প্রশ্নের খামের ওপর হয়ত কোনোভাবে অন্য শিফট লেখা থাকতে পারে (A2/A3), এটাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। প্রশ্নপত্র নিয়ে পরীক্ষায় কোনো সমস্যা হয়নি।

রোল নম্বর ১২২৫৫২ থেকে ১২২৯১১ পর্যন্ত পরীক্ষার্থীরা এই বিভ্রাটের শিকার হয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সংশ্লিষ্টরা ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে দেখছেন।

আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে সেই হামলার ঘটনায় তিন সাংবাদিক সংগঠনের বয়কটের ডাক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সব ধরনের কর্মসূচী বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ৩টি সংগঠন।
রাবিতে সেই হামলার ঘটনায় তিন সাংবাদিক সংগঠনের বয়কটের ডাক
যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সপ্তাহ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে গত ১২ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন শেষ হয় ১৩ অক্টোবর। এতে বিভাগটির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থ গোপনের অভিযোগ উঠার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সেই বিতর্কিত সভাপতি ইয়াছিন আলী।
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল কলেজ
শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে কবি নজরুল সরকারি কলেজে টানা ১২ দিন ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। কলেজের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস স্থগিত থাকবে।
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল কলেজ
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৪৯ জন কর্মী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। আউটসোর্সিং প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়া ও সরকারি নীতিগত পরিবর্তনের কারণে বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। বেতন না পেয়ে ঋণ করে সংসার চালাচ্ছেন অনেক কর্মী। আসন্ন পূজার আগে বকেয়া বেতন পাওয়া নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তারা।
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
আরও পড়ুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মার্চে, কোন ইউনিটের কবে
ছেলের ভর্তি পরীক্ষায় পরিদর্শকের দায়িত্বে রাবি অধ্যাপক, অতঃপর... 
ভর্তি পরীক্ষায় সিলেবাসে পরিবর্তন আনলো খুলনা বিশ্ববিদ্যালয়