ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নোবিপ্রবি এমআইএস নেটের নেতৃত্বে সিয়াম–চৈতি

নোবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ এএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী জান্নাতুল মরিয়ম চৈতি এবং মো. নূর উন নবী সিয়াম । ছবি: আরটিভি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমআইএস নেটের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নূর উন নবী সিয়াম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল মরিয়ম চৈতি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিভাগের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য ক্লাবটির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মো. শাফিন, হেড অব ফাইন্যান্স পদে নির্বাচিত হয়েছেন ইমানে আবদুল্লাহ মাসুম এবং সাংগঠনিক সম্পাদক পদে আহমেদ সাদিফ চৌধুরী, তৌহিদুল ইসলাম জিশান ও সৌমিক বাইন নির্বাচিত হয়েছেন।

এছাড়া অফিস সেক্রেটারি পদে মেহেদি হাসান আরাফাত, পাবলিক রিলেশন সেক্রেটারি পদে ফারাজানা আক্তার, পাবলিকেশন সেক্রেটারি পদে মো. নাহিদ উদ্দিন চৌধুরী, স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি পদে আরাফাত হোসেন সাব্বির, স্পোর্টস অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে শাহরিয়ার হোসাইন সাজ্জাদ এবং কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে আফরিন আক্তার বিথী নির্বাচিত হয়েছেন।

গবেষণা, আইটি ও সহযোগিতা সম্পাদক পদে হালিমা তুজ জাহারা, কনটেন্ট ক্রিয়েটর সেক্রেটারি পদে মো. মাশরাফি ফারুক, হেড অব মার্কেটিং অ্যান্ড প্রমোশন পদে তানিম সারোয়ার এবং হেড অব অডিট অ্যান্ড ইভ্যালুয়েশন পদে ইসা আল আমিন নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, কার্যনির্বাহী সদস্য পদে মো. মেহেদী হাসান, আইয়াম রহমান ও রানিয়া হোসাইন নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জান্নাতুল মরিয়ম চৈতি বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া সব সময়ই আনন্দের, আর এমআইএস নেট-এর মাধ্যমে সেই সুযোগটি কাজে লাগাতে আমি বদ্ধপরিকর। আমার প্রধান লক্ষ্য হবে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা এবং তাদের মেধা ও স্কিল ডেভেলপমেন্টে সহায়ক পরিবেশ তৈরি করা। সবাইকে সাথে নিয়ে আমরা একটি বন্ধুত্বপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব ডিপার্টমেন্ট গড়ে তুলতে চাই। এই যাত্রায় আমি শিক্ষক ও সহপাঠী সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

নবনির্বাচিত সভাপতি মো. নূর উন নবী সিয়াম বলেন, এম আই এস নেট-এর সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় দায়িত্বও। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। একাডেমিক ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ তৈরি, ক্লাবের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সবার অংশগ্রহণের মাধ্যমে একটি সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তুলতে আমি কাজ করতে চাই। শিক্ষক, সিনিয়র-জুনিয়র ও সহপাঠী সবার সহযোগিতা নিয়ে এম আই এস নেটকে আরও কার্যকর ও সমৃদ্ধ একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে আমাদের সম্মিলিত লক্ষ্য।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাংবাদিকের হাতে অস্ত্র নয়, থাকে ক্যামেরা, কলম ও তথ্য: রাবিতে হামলার শিকার সাংবাদিক
সাংবাদিকের হাতে অস্ত্র থাকে না। থাকে ক্যামেরা, কলম ও তথ্য।
সাংবাদিকের হাতে অস্ত্র নয়, থাকে ক্যামেরা, কলম ও তথ্য: রাবিতে হামলার শিকার সাংবাদিক
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্ব ও মেধার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৩ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী
সাড়ে ৬ বছর পর একসঙ্গে তিন সেশনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে ভয়ভীতি ও হুমকি দিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্ত মনোনীত হয়েছে জবির ১৬ শিক্ষার্থী 
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। 
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্ত মনোনীত হয়েছে জবির ১৬ শিক্ষার্থী 
আরও পড়ুন
বারণ করলেও ‘থামেননি’ যুগল, সামাল দিতে এলো বিশ্ববিদ্যালয় প্রশাসন
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা
নোবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম
ছাত্রী হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর...