ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সংসদ অধিবেশন পরিদর্শনে রাবির ৩৬ শিক্ষার্থী

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম
জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে অংশ নিতে আসার আগে রাবি শিক্ষার্থীরা : ছবি আরটিভি

গণতান্ত্রিক চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়া ও জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) পরিদর্শনে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩৬ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টায় অনুষ্ঠিত জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে অংশ নেবেন তারা।

জানা গেছ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর সার্বিক তত্ত্বাবধানে জাতীয় সংসদের বাজেট অধিবেশন পরিদর্শনে ৩০ জন নারী শিক্ষার্থীসহ মোট ৩৬ জন শিক্ষার্থী অংশ নেবেন।

আরও পড়ুন

অংশগ্রহণকারী এক নারী শিক্ষার্থী বলেন, সংসদে যাওয়ার অনুভূতি আসলেই একটি স্বপ্নের মতো। আমার সত্যিই খুব ভালো লাগছে। আশা করি, আমরা অনেক ভালো কিছু জানতে ও শিখতে পারব।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী ও সংগীত বিভাগের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এশা বলেন, বর্তমানে যে নিয়মটি চালু হয়েছে, তাতে শিক্ষার্থীরা সংসদে বসে অধিবেশন দেখবে এবং সংসদের কার্যক্রম সম্পর্কে জানবে। এর মাধ্যমে সংসদ ও রাষ্ট্র সম্পর্কে তাদের ধারণা আরও বৃদ্ধি পাবে। আমি মনে করি, এটি একটি শিক্ষা সফরের মতো। আমরা মাহমুদা হাবিবা আপা এবং আমাদের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাচার তত্ত্বাবধানে আমন্ত্রণ পেয়ে আসছি।

উল্লেখ্য, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে সংসদ অধিবেশন পরিদর্শনের উদ্যোগ গ্রহণের ধারাবাহিকতায় এবার অংশ নিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রাইভেটকারের ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
গাজীপুরের অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ অংশ নিতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা সহজ ও দ্রুততর করতে ৫০ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের একটি শ্রেণিকক্ষকে বেডরুমে পরিণত করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
আরও পড়ুন
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
কুমিল্লায় পাওয়া গেল জাবির সেই শিক্ষার্থীকে
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী