ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ফাইনাল ঘিরে জাবিতে ১৩ ঘণ্টা বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। এ উপলক্ষে ১৩ ঘণ্টার জন্য ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তি এবং স্টিকারবিহীন যানবাহন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই বিকেল ৫টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টিকারবিহীন গাড়ি, মোটরসাইকেল এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব গেট দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ জুলাই দিবাগত রাত ১টায় অনুষ্ঠাতব্য ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ক্যাম্পাসে যাতে কোনো ধরনের অনভিপ্রেত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীরা যাতে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবু সাঈদের আত্মদান গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিকৃতি। তার আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন টার্নিং পয়েন্টে পৌঁছেছিল।
আবু সাঈদের আত্মদান গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল: ত্রাণমন্ত্রী
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে ভূমিকা রাখবে বুটেক্সের ডাই কেম এক্সপো: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ওয়েট প্রসেস ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘বুটেক্স-আইটিইটি ডাই কেম এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে ভূমিকা রাখবে বুটেক্সের ডাই কেম এক্সপো: প্রতিমন্ত্রী টুকু
‘বেরোবির বিশেষ উন্নয়ন প্রকল্প ডিসেম্বরের মধ্যে একনেকে পাস করা হবে’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিশেষ উন্নয়ন প্রকল্প একনেকে পাস করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। 
‘বেরোবির বিশেষ উন্নয়ন প্রকল্প ডিসেম্বরের মধ্যে একনেকে পাস করা হবে’
টানা চতুর্থবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ড. খালিদ, বাংলাদেশে পঞ্চম
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় টানা চতুর্থবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (BAEC) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. মো. খালিদ হোসাইন।
টানা চতুর্থবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ড. খালিদ, বাংলাদেশে পঞ্চম
সাংবাদিকদের ওপর হামলায় রাকসু হল সংসদের জিএসের ছাত্রত্ব বাতিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের তিন নেতাকর্মীর পাশাপাশি রাকসু শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্বও সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।
সাংবাদিকদের ওপর হামলায় রাকসু হল সংসদের জিএসের ছাত্রত্ব বাতিল
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল