ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

রাকসু ভবনে হামলার ঘটনায় ছাত্রলীগের ২ জন গ্রেপ্তার

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু ভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাকসু ও শিবিরের দাবির মুখে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে দ্রুত তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে রাকসু, হল সংসদ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠক শেষে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ভিসি স্যার এক ঘণ্টা সময় চেয়েছিলেন। সেই সময়ের মধ্যেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই। অভিযুক্ত দুজনকে পুলিশ নিজ উদ্যোগে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। তবে আমরা চাই, এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সে অনুযায়ী আনাস ও হাসান নামে দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি বলেন, প্রকাশ্যে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার অভিযোগে পুলিশ সন্ত্রাসবিরোধী মামলায় তাদের গ্রেপ্তার করেছে। শিক্ষার্থীদের আরেকটি দাবি ছিল ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তদন্ত কমিটি গঠন। ভিসি স্যার খুব দ্রুত একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, আমরা খুব দ্রুত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মাধ্যমে তথ্য যাচাই করে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেব। পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।

এর আগে রাকসু ভবনে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রাকসু ও হল সংসদের নেতারা। পরে উপাচার্যের সঙ্গে বৈঠকের পর প্রশাসনের সিদ্ধান্তে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
চট্টগ্রামে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী অভি ইসলামের বিরুদ্ধে ফেসবুকে জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারী হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মুচলেকা নিয়ে এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। 
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আরও পড়ুন
শেষের পথে রাকসুর মেয়াদ, পরবর্তী নির্বাচন কবে?
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে রাবিতে ‘ভিক্টোরি রান’
রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের 
রাকসুর কর্মসূচি বয়কটের ঘোষণা রাবির সাংবাদিকদের