ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম
রাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি। ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে শিবির ও রাকসুসংশ্লিষ্টদের বিরুদ্ধে লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থী। এতে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়।

জানা গেছে, গত ২৭ জুলাই রাকসু ভবনে হামলার ঘটনার প্রেক্ষিতে শিবির ও রাকসুসংশ্লিষ্টরা লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের মারধর করেন। এর প্রতিবাদে এবং হামলার বিচার দাবিতে মানববন্ধনের পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। তিন দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হবে।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল বলেন, আমরা বুধবার মানববন্ধনের পাশাপাশি আজ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়েছি এবং শিক্ষার্থীদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করেছি, যা সরাসরি উপাচার্য বরাবর প্রদান করা হবে।

আরও পড়ুন

তিনি বলেন, আগামী ২ আগস্ট আমাদের রাবি ক্যাম্পাসে রুহুল কবির রিজভী আসার কথা রয়েছে। আমাদের সেই কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে হয়তো শিবির এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রাকসুর কাজ হলো শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকা। কিন্তু রাকসু নেতাকর্মীরা সেই দায়িত্ব ভুলে শিবিরের সঙ্গে লাইব্রেরিতে, যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেখানে হামলা চালিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা গতকাল মানববন্ধন করেছি এবং আজ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছি। আমরা চাই, এ হামলায় জড়িত রাকসু ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী
ভালো ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ৬৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী
পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলায় ইবি ছাত্র ইউনিয়নের নিন্দা
পোশাক শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং শ্রমিকদের ওপর পুলিশি হামলার...
পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলায় ইবি ছাত্র ইউনিয়নের নিন্দা
ব্রুবার নতুন নেতৃত্বে সভাপতি পাপ্পু, সম্পাদক শুভ
স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল করা এবং মানবিক সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে...
ব্রুবার নতুন নেতৃত্বে সভাপতি পাপ্পু, সম্পাদক শুভ
ইবিতে পরীক্ষায় অসদুপায়, বিভিন্ন মেয়াদে শাস্তি পেলেন ২৪ শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে পরীক্ষা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সুপারিশের পর সিন্ডিকেট সভায় এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদন করা হয়।
ইবিতে পরীক্ষায় অসদুপায়, বিভিন্ন মেয়াদে শাস্তি পেলেন ২৪ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে মঞ্চ মাতাবেন জেমস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি  হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাতে আসছেন নগরবাউলখ্যাত জনপ্রিয় রক সংগীতশিল্পী জেমস। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে মঞ্চ মাতাবেন জেমস
আরও পড়ুন
আন্তর্জাতিক তায়কোয়ানডোয় রাবির সাফল্য, দুটি সোনাসহ ৬ পদক
রাকসু নির্বাচনের এক বছরেও শপথ হয়নি পাঁচ সিনেট প্রতিনিধির
বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া যায় এমন সম্পদ হলো মানুষের জীবন: প্রধান বিচারপতি
আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী