ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

উচ্চশিক্ষার স্বপ্নপূরণে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম
উচ্চশিক্ষার স্বপ্নপূরণে যবিপ্রবিতে বিশেষ সেমিনার, দিকনির্দেশনায় ফুল-ফান্ডেড স্কলারশিপপ্রাপ্ত অ্যালামনাই। ছবি: যবিপ্রবি সংবাদদাতা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা, আবেদন প্রক্রিয়া এবং ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জনের প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে অনুষ্ঠিত হয়েছে হায়ার স্টাডিজ অ্যাব্রড: আ জার্নি টক’ শীর্ষক সেমিনার। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থী ও চলতি বছর ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যবিপ্রবির প্রক্টর ড. মো. হামিদুর রহমান। এ সময় বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় অধ্যয়নরত যবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ অর্জনের প্রস্তুতি, আইইএলটিএস/জিআরই, গবেষণার সুযোগ, বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচনসহ উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালকবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মো. শাহনুর রহমান।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান বলেন, এ ধরনের সেমিনার আয়োজনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করা যাতে তারা বিশ্বাস করতে পারে, ‘আমিও পারব’। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো থেকে উচ্চশিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা অর্জন করে সেই জ্ঞান ও দক্ষতা দেশে কাজে লাগাতে পারলে বাংলাদেশও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে সক্ষম হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
চট্টগ্রামে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী অভি ইসলামের বিরুদ্ধে ফেসবুকে জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারী হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মুচলেকা নিয়ে এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। 
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন, প্রজ্ঞাপন জারি
প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে সেমিনার
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: কলেজশিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ
মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা