ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিপ্রবিতে এআই ও ক্লাউড কম্পিউটিংয়ের ভবিষ্যৎ নিয়ে সেমিনার

হাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: আরটিভি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টেলিওয়্যার (Intelliware) এবং ক্লাউড কম্পিউটিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে ‘Intelliware for Collaborated Agents as a Service’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদ এবং IEEE Computer Society HSTU Student Branch Chapter এর সম্মিলিত ব্যবস্থাপনায় এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার Kyung Hee University-এর Department of Artificial Intelligence এর প্রফেসর Dr. Eui-Nam Huh।

তিনি ইন্টেলিওয়্যার (IW), বিভিন্ন ধরনের এআই এজেন্ট এবং সমন্বিতভাবে কাজ করা এজেন্টভিত্তিক প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। পাশাপাশি ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের গবেষণার সম্ভাবনা, প্রযুক্তিগত অগ্রগতি এবং এ দুই ক্ষেত্রের সমন্বিত প্রয়োগ নিয়ে আলোচনা করেন।

সেমিনারে স্বাগত বক্তব্যে সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মো. জামিল সুলতান প্রফেসর ড. Eui-Nam Huh কে হাবিপ্রবিতে স্বাগত জানান।

তিনি জানান, জাপানে অবস্থানকালেই তিনি প্রফেসর Eui-Nam Huh এর নাম শুনেছেন। এ সময় হাবিপ্রবির সঙ্গে তার গবেষণাগত সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, প্রফেসর ড. Eui-Nam Huh হাবিপ্রবির সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসাইনের পোস্টডক্টরাল গবেষণার সুপারভাইজার ছিলেন। তার এ সফর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণা ও অ্যাকাডেমিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আশিস কুমার মণ্ডল এবং সিএসই অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিনা সুলতানা। তিনি IEEE Computer Society Bangladesh Chapter এর রংপুর বিভাগীয় সমন্বয়ক এবং IEEE Computer Society HSTU Student Branch Chapter এর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নৈরাজ্যের বিরুদ্ধে জবিতে মানববন্ধন-র‍্যালি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান
সব ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
নৈরাজ্যের বিরুদ্ধে জবিতে মানববন্ধন-র‍্যালি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টার। অথচ চিকিৎসক সংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা, ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ১০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’, নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সকাল
ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চারপাশে নীরবতা, অধিকাংশ মানুষ গভীর ঘুমে। এমন সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ডরমিটরি থেকে ভেসে আসে ‘হু হা’ শব্দ। এক জায়গা থেকে শুরু হওয়া সেই শব্দে সাড়া দেন অন্যরাও। ধীরে ধীরে ঘুম ছেড়ে বেরিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে ক্লাস কিংবা কোনো জরুরি কাজের জন্য নয়, তাদের গন্তব্য বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে।
কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’, নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সকাল
জাবিতে প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (৫৬তম ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
জাবিতে প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু
আরও পড়ুন
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে র‍্যালি 
জাবিপ্রবিতে ‘দৈনন্দিন সমস্যাতেই ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
হাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত