ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গাঁজার আসরে দিশেহারা, বিশ্ববিদ্যালয় প্রশাসন এলেও টের পাননি ৮ ছাত্র

পাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৪:২৪ পিএম
ছবি: আরটিভি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) সংলগ্ন মাহাতাব টাওয়ার নামের একটি ছাত্রাবাসে গাঁজা সেবনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই আস্তানায় অভিযান চালিয়ে তাদের পাওয়া যায়।
‎
‎অভিযানের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক। তবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দেখামাত্রই সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যান অভিযুক্তরা।
‎
‎খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরেই একটি চক্র মাহাতাব টাওয়ারে নিয়মিত মাদকসেবনের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার মাহাতাব টাওয়ারের অষ্টম তলার ‘বি’ ফ্ল্যাটে গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়ামের কক্ষে গাঁজার আসর বসানো হয়।
‎
‎অভিযুক্তদের মধ্যে রয়েছেন গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (১২ ব্যাচ) শিক্ষার্থী সিয়াম, অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (১২ ব্যাচ) শিক্ষার্থী মিরাজ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (১২ ব্যাচ) শিক্ষার্থী আকরাম, বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (১৪ ব্যাচ) শিক্ষার্থী সিয়াম ও ইমন এবং বাংলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) শিক্ষার্থী শ্যামলসহ আরও কয়েকজন।
‎
‎অভিযোগ রয়েছে, গণিত বিভাগের সিয়ামের সিঙ্গেল সিটের রুমে দীর্ঘদিন ধরেই নিয়মিত মাদকসেবনের আসর বসত। রুমটি সিঙ্গেল সিটের হওয়ায় বিষয়টি এতদিন প্রশাসনের নজর এড়িয়ে যায়।
‎
‎অভিযান চলাকালে সিয়ামের রুমে প্রবেশ করেই তীব্র গাঁজার ধোঁয়ার গন্ধ পাওয়া যায়। এ সময় কক্ষ থেকে গাঁজার আলামত, সিগারেট, গাঁজা কাটার জন্য ব্যবহৃত একটি ছোট কাঁচি এবং রোলিং পেপার উদ্ধার করা হয়।
‎
‎এ বিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী সিয়ামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
‎
‎অভিযুক্ত বাংলা বিভাগের শিক্ষার্থী সিয়াম গাঁজা সেবনের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা সবাই গণিত বিভাগের সিয়াম ভাইয়ের রুমে গল্প করতে গিয়েছিলাম। আমরা গাঁজা সেবন করিনি।
‎
‎মাহাতাব টাওয়ারের ম্যানেজার জাকির বলেন, আমি রুমের বাইরে ছিলাম। ভেতর থেকে ধোঁয়া ও তীব্র গন্ধ পাচ্ছিলাম। পরে রুম থেকে আনুমানিক আটজনকে বের হয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি।

আরও পড়ুন

‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, এর আগেও এ বিষয়ে একাধিক অভিযোগ পেয়েছি। তবে এবার হাতেনাতে ধরতে পেরেছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে নিয়মিত ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। 
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
আরও পড়ুন
টানা পাঁচবার বিশ্বের ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির অধ্যাপক
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক
পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
পাবিপ্রবির ক্যাফেটারিয়ার খাবারে মিলল কেড়া পোকা