ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৩ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আরটিভি

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ ওঠা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।

সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। তবে তদন্তের বিষয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি হয়নি কমিটি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একটি অনলাইন পোর্টালে ইবির কয়েকজন শিক্ষকের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংবাদ প্রকাশের পর বিষয়টি তদন্তে কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সম্পাদকের কাছে অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়। এতে তাদের কথোপকথনের স্ক্রিনশটসহ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য চাওয়া হয়।

প্রকাশিত প্রতিবেদনে ৪৪ শিক্ষকের কথা বলা হলেও সংবাদমাধ্যমে প্রকাশিত তালিকা যাচাই করে ইবির শিক্ষকদের নামের সঙ্গে মিলে যায় এমন প্রায় ২৫ জনের নাম পাওয়া গেছে বলে জানা গেছে।

তদন্ত কমিটি জানিয়েছে, অভিযুক্ত শিক্ষকদের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সের পরিপন্থি প্রমাণিত হলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, এটি তদন্তাধীন বিষয়। এ বিষয়ে কিছু বলার থাকলে কমিটির আহ্বায়ক বলবেন। অথবা আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করব।

আরও পড়ুন

কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেবেন। প্রশাসনের সিদ্ধান্তের আগে তদন্তাধীন বিষয়ে কোনো তথ্য প্রকাশের নিয়ম নেই। তাই এর বেশি কিছু বলতে পারছি না।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে জকসুর দোয়া মাহফিল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে জকসুর দোয়া মাহফিল
দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেসে (এডব্লিউএস) সম্প্রতি যোগ দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী আকিব জাবেদ। তিনি প্রতিষ্ঠানটির নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং (এনডিটি) প্রকৌশলী হিসেবে যোগ দেবেন। আকিব রুয়েটের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। পরে যুক্তরাষ্ট্রের দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকা থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়নরত আছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে একাডেমিক সাফল্য, নেতৃত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আকিব জাবেদ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। এর মধ্যে ‘দ্য এডওয়ার্ড এল. জুনিয়র অ্যান্ড রুথ এস. হেনেসি ডিস্টিংগুইশড স্কলারশিপ অ্যাওয়ার্ড’ এবং ‘দ্য ভাইস অ্যাডমিরাল লিডারশিপ অ্যাওয়ার্ড’ উল্লেখযোগ্য। উচ্চশিক্ষার পাশাপাশি পেশাগত জীবনেও ধারাবাহিকভাবে এগিয়ে চলেছেন আকিব। গবেষণার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এবার অ্যামাজন ওয়েব সার্ভিসেসে নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং প্রকৌশলী হিসেবে যোগ দিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এটি একই সঙ্গে রুয়েটের শিক্ষার্থীদের বৈশ্বিক অঙ্গনে দক্ষতার সঙ্গে এগিয়ে চলার বিষয়টিও তুলে ধরে। রুয়েটের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানে আকিবের যোগদান বিভাগের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। তিনি এ বিভাগের প্রথম অ্যালামনাই হিসেবে এফএএএনজি-ভুক্ত কোনো প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন বলে রুয়েট-সংশ্লিষ্টরা মনে করছেন। এটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে তার অন্যতম অর্জন বলেও মনে করছেন তারা। আকিব জাবেদের পথচলায় রয়েছে রুয়েট থেকে প্রকৌশল শিক্ষা, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, একাডেমিক স্বীকৃতি, গবেষণা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে পেশাগত সাফল্যের সমন্বয়। তার এ অর্জন রুয়েটের পাশাপাশি বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার। উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রে তার সাফল্য শিক্ষার্থীদের উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আরটিভি/টিআর
দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব
শেষের পথে চাকসুর মেয়াদ, শপথ নিচ্ছেন সেই আকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে প্রার্থী হয়ে আলোচনায় আসেন দৃষ্টিপ্রতিবন্ধী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাস। নির্বাচনে নির্বাহী সদস্য পদে জয়ও পান তিনি। 
শেষের পথে চাকসুর মেয়াদ, শপথ নিচ্ছেন সেই আকাশ
ইলিশের উৎপাদন কমায় সংরক্ষণে নতুন উদ্যোগ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির
দেশে ইলিশের উৎপাদন টানা দুই বছর ধরে কমছে। এ অবস্থায় মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি জেলে, গবেষক, বিশ্ববিদ্যালয়, এনজিও ও স্থানীয় জনগোষ্ঠীকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইলিশের উৎপাদন কমায় সংরক্ষণে নতুন উদ্যোগ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্রধারী ছাত্রদল নেতা-কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (ইবিরিইউ)।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ
আরও পড়ুন
১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর
বিশ্বকাপের তদন্ত প্রতিবেদন নিয়ে যা বললেন আসিফ নজরুল
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা