ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সার্টিফিকেট তুলতে গিয়ে জানতে পারে বিশ্ববিদ্যালয় তার কাছে পায় ৩ টাকা,অতঃপর..

মাভাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট তুলতে গিয়ে সব আনুষ্ঠানিকতা শেষ। বাকি শুধু কয়েকটি স্বাক্ষর। ঠিক তখনই জানা গেল বিশ্ববিদ্যালয়ের কাছে তার ৩ টাকা বকেয়া রয়েছে। আর সেই তিন টাকার কারণেই থেমে যায় পুরো ক্লিয়ারেন্স প্রক্রিয়া।

এমন ঘটনাই ঘটেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী গ্র্যাজুয়েশন শেষে সব ধরনের দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ক্লিয়ারেন্স ফরমে স্বাক্ষর সংগ্রহ করছিলেন। কিন্তু কেন্দ্রীয় গ্রন্থাগারে গিয়ে জানতে পারেন তার নামে ৩ টাকা জরিমানা বকেয়া রয়েছে।

জানা যায়, ২০২২ সালে তিনি লাইব্রেরি থেকে নেওয়া একটি বই নির্ধারিত সময়ের তিন দিন পরে জমা দেন ঐ শিক্ষার্থী। সেই বিলম্বের জরিমানাই ছিল মাত্র ৩ টাকা যা পরিশোধ না হওয়ায় ট্রান্সক্রিপ্টের ক্লিয়ারেন্স আটকে যায়।

মজার বিষয় হলো, এই তিন টাকা তাকে সরাসরি লাইব্রেরিতে নয়; বরং নিয়ম অনুযায়ী ব্যাংকে গিয়ে জমা দিতে হয়। পরে ব্যাংকে ৩ টাকা জমা দিয়ার রশিদ গ্রন্থাগারে জমা দেওয়ার পরই মেলে কাঙ্ক্ষিত স্বাক্ষর।

ভুক্তভোগী ঐ শিক্ষার্থী বলেন, মাত্র ৩ টাকা জমা দিতে ব্যাংকে যেতে হয়েছে। বিষয়টি আমার জন্য বেশ বিব্রতকর ও অদ্ভুত অভিজ্ঞতা ছিল।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, হিসাবের স্বচ্ছতা ও নির্ধারিত আর্থিক প্রটোকল অনুসরণ করেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে; নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্ত মনোনীত হয়েছে জবির ১৬ শিক্ষার্থী 
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। 
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্ত মনোনীত হয়েছে জবির ১৬ শিক্ষার্থী 
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ২৪ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১’-এর জন্য মনোনীত হয়েছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী
ক্যাম্পাসে ব্যানার ঝুলানোয় বিধি লঙ্ঘনের দায়ে ইবি ছাত্রশক্তিকে শোকজ 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বিএনপি সরকারের ২০০ দিনের যত ব্যর্থতা’ শীর্ষক ব্যানার ঝুলানোকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইবি শাখা ছাত্রশক্তিকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ক্যাম্পাসে ব্যানার ঝুলানোয় বিধি লঙ্ঘনের দায়ে ইবি ছাত্রশক্তিকে শোকজ 
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুবিসাসের মানববন্ধন
পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)।
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুবিসাসের মানববন্ধন
১৫ অক্টোবর ঢাবি শোক দিবস, বন্ধ থাকবে ক্লাস-কার্যক্রম
১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামী ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও কার্যক্রম বন্ধ থাকবে।
১৫ অক্টোবর ঢাবি শোক দিবস, বন্ধ থাকবে ক্লাস-কার্যক্রম
আরও পড়ুন
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
জুলাই আমার সম্পত্তি, জুলাই যোদ্ধা সার্টিফিকেট দেবো ৫০ টাকায়: উমামা