ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে নতুন পদ্ধতি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হতে যাচ্ছে কোডিং পদ্ধতির। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ধাপে ধাপে এ পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে বিশ্ববিদ্যালয়টিতে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে কোডিং করা উত্তরপত্র ও পরীক্ষা-সংক্রান্ত সরঞ্জাম সরবরাহের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক পরিচালক অধ্যাপক ড. মো. হাসনাত কবীর।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছয়টি বিভাগের প্রতিনিধিদের কাছে কোডিং পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করবেন উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

প্রথম পর্যায়ে কোডিং করা উত্তরপত্র পাচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষার খাতা মূল্যায়নে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এ পদ্ধতি চালু করা হচ্ছে। কোডিং পদ্ধতিতে উত্তরপত্রে পরীক্ষার্থীর পরিচয় গোপন রেখে নির্দিষ্ট কোড ব্যবহার করা হবে। ফলে পরীক্ষকের কাছে উত্তরপত্র মূল্যায়নের সময় পরীক্ষার্থীর পরিচয় জানা সম্ভব হবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতির ব্যবহার শুরু হতে যাচ্ছে। এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের জন্য প্রয়োজনীয় উত্তরপত্র প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে যেসব বিভাগের পরীক্ষা সামনে আসবে, নির্ধারিত সময়ে সেসব বিভাগের কাছে কোডিং করা উত্তরপত্র পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ছয়টি বিভাগ তাদের পরীক্ষার তারিখ জানিয়েছে। আগামীকাল ওই ছয়টি বিভাগের জন্য প্রস্তুত করা কোডিং করা উত্তরপত্র সরবরাহ করা হবে। এর মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। এ পদ্ধতি চালুর ফলে উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা আরও বাড়বে।

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক হাসনাত কবির বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল কোডিং পদ্ধতিতে উত্তরপত্র মূল্যয়নের। তারই পরিপ্রেক্ষিতে আমরা আগামীকাল থেকে এটা আনুষ্ঠানিকভাবে চালু করবো। প্রথমে ছয়টি বিভাগ এবং পর্যায়ক্রমে সব বিভাগে এটি বাস্তবায়ন করা হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিভিন্ন বিভাগের নতুন ও কনিষ্ঠ শিক্ষকদের শিক্ষাদান এবং গবেষণা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী ‘ট্রেইনিং অন প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর জুনিয়র ফ্যাকাল্টি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু
শিক্ষার্থীদের দাবির মুখে জবির সমাবর্তনের ফি কমালো প্রশাসন
সমালোচনা ও শিক্ষার্থীদের দাবির মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন ফি কমিয়ে নতুন ফি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
শিক্ষার্থীদের দাবির মুখে জবির সমাবর্তনের ফি কমালো প্রশাসন
‘আমজনতার তারেক রহমান কুবি ছাত্রদলের কর্মী ছিলেন’
আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নকালে ছাত্রদলের কর্মী ছিলেন বলে দাবি করেছেন কুবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ।
‘আমজনতার তারেক রহমান কুবি ছাত্রদলের কর্মী ছিলেন’
কান ফাটানোর ঘটনায় যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জুয়েল আল ইমরানকে কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কান ফাটানোর ঘটনায় যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার
কুবিতে ৮০ লাখ টাকার মাস্টারপ্ল্যান, প্রথম ধাপে হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন ও শিক্ষার্থীদের জন্য আড্ডা, অবসরযাপন এবং দলগত ছবি তোলার আকর্ষণীয় স্থান তৈরিতে ৮০ লাখ টাকার মাস্টারপ্ল্যান গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কুবিতে ৮০ লাখ টাকার মাস্টারপ্ল্যান, প্রথম ধাপে হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট
আরও পড়ুন
রাকসুর মেয়াদ শেষ আজ, পরবর্তী নির্বাচন নিয়ে দৃশ্যমান প্রস্তুতি নেই
ছেলেকে বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, দেশে নেই পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা!
তিন যুগ পর রাবি রেল স্টেশনে থামবে দুই ট্রেন
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া সেই রাবি শিক্ষার্থী আর নেই