ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

জানাজায় সবার উদ্দেশ্যে যা বললেন অপ্রতিমের বাবা 

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিহত স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা হয়েছে। জানাজার আগে কান্নায় ভেঙে পড়ে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেছেন, আমার একটাই ছেলে। ওর কোনো আচরণে আপনারা দুঃখ পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন।

এ সময় উপস্থিত মুসল্লি ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে অশ্রুসজল কণ্ঠে তিনি বলেন, আমার একটাই ছেলে। কুমিল্লার আকাশের নিচে ও আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। বাবা হিসেবে আজ আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। ওর কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দেবেন। ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করেন।

কুবি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, নিহত কিশোরের স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। জানাজাকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয় এবং নেমে আসে গভীর শোকের ছায়া। কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম জানাজা শেষে অপ্রতিমের মরদেহ দ্বিতীয় জানাজার জন্য কুমিল্লার গন্ধমতী এলাকায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘ তল্লাশির পর নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেট সংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইবিতে শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার হাব’ স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারক 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার হাব’ স্থাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্র্যাকের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
ইবিতে শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার হাব’ স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারক 
গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দিনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ দেওয়ার ক্যাম্প শুরু হয়েছে।
গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা
জবি ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এক কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
জবি ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন ইসলামনগর এলাকার একটি মেসে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে মারধরের পর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯
৪ দফা দাবি দিয়ে কুমিল্লায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের
কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচারের দাবিতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পর চার দফা দাবি তুলে কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
৪ দফা দাবি দিয়ে কুমিল্লায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের
আরও পড়ুন
অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল
অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৪ জনের মধ্যে সরাসরি জড়িত তিন: পুলিশ সুপার
অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ
অপ্রতিমসহ তিন হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে আজহারী ও শায়খ আহমাদুল্লাহর স্ট্যাটাস