ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তিনি এর আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর ) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চ ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯,১১.০০২.২০২৬-১০২ নম্বর প্রজ্ঞাপনের (ঙ) নম্বর শর্ত অনুযায়ী অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ-যেটি আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন।

এছাড়া তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী উপাচার্য পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক নেতৃত্বে আসছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবি ক্যারিয়ার ক্লাবের কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন ‘টিম স্কাইফল’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) আয়োজনে আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘স্কাই বাই বিডি প্রেজেন্টস ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম স্কাইফল’। শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি হয়। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩৫০টি দল অংশ নেয়। প্রাথমিক দুই ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ১০টি দল। ফাইনালে ‘টিম ভংচং’ প্রথম রানারআপ এবং ‘টিম নেক্রস’ দ্বিতীয় রানারআপ হয়। প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন ডাবর বাংলাদেশের কমার্শিয়াল প্রফেশনাল মো. আবদুল কাইয়ুম ফাহিম, আকিজ ভেঞ্চার গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) ও জেএনইউসিসির সাবেক সভাপতি জামশেদ আমিন, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আরাফাত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক এবং ইউনিলিভারের ব্র্যান্ড ম্যানেজার নাইমুর রহমান। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় বিজয়ী ও চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলগুলোর জন্য মোট ২ লাখ ৩৫ হাজার টাকার পুরস্কার বরাদ্দ ছিল। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পেয়েছে ১ লাখ টাকা, প্রথম রানারআপ ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ ৪০ হাজার টাকা। এ ছাড়া ফাইনালে অংশ নেওয়া অন্য সাতটি দলকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়। প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুল বলেন, দীর্ঘ বিরতির পর ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স’-এর আয়োজন ক্লাবকে নতুন মাত্রায় নিয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা জানান তিনি। তিন ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার প্রথম পর্বে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ব্যবসায়িক সমস্যার সমাধান করতে হয়। দ্বিতীয় পর্বে নির্ধারিত পণ্যের প্রচারের জন্য অনলাইন ভিডিও বিজ্ঞাপন (ওভিসি) তৈরি করেন প্রতিযোগীরা। চূড়ান্ত পর্বে নির্বাচিত ১০টি দল বিচারকদের সামনে নিজেদের কেসের সমাধান ও উপস্থাপনা তুলে ধরে। ফাইনালে অংশ নেওয়া অন্য দলগুলো হলো—টিম ডাল-ভাত, টিম এলটিবি, টিম মিউফিয়াস, গ্রুপিং করতেছি না, এপেক্স সিন্ডিকেট, ফিটকিরি ও টিম নেপচুন। দিনব্যাপী আয়োজনে প্রতিযোগীদের উপস্থাপনার পাশাপাশি ক্লাবের প্রামাণ্যচিত্র প্রদর্শন, অতিথিদের বক্তব্য, প্রেসিডেন্সিয়াল প্যানেলকে ক্রেস্ট প্রদান ও যৌথ ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আরটিভি/টিআর
জবি ক্যারিয়ার ক্লাবের কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন ‘টিম স্কাইফল’
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটির সভাপতি ড. সুমন ও সম্পাদক শিবলী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিনকে সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলমকে  (শিবলী) সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) এর কার্যনির্বাহী পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। 
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটির সভাপতি ড. সুমন ও সম্পাদক শিবলী
রাবি শিক্ষার্থীর বেপরোয়া গাড়ি চালানোয় প্রাণ গেল রিকশাচালকের
রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রাবি শিক্ষার্থীর বেপরোয়া গাড়ি চালানোয় প্রাণ গেল রিকশাচালকের
জবিতে গরু-খাসি দুটোই হলো রান্না, খেতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঘোষিত ‘জবিয়ানদের গরুভোজ’ কর্মসূচিতে অংশ নিতে টোকেন সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। 
জবিতে গরু-খাসি দুটোই হলো রান্না, খেতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন
রাকসু নির্বাচনের এক বছরপূর্তী আজ, কতটা পূরণ হলো প্রতিশ্রুতি 
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হচ্ছে আজ।
রাকসু নির্বাচনের এক বছরপূর্তী আজ, কতটা পূরণ হলো প্রতিশ্রুতি 
আরও পড়ুন
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েট ক্যাম্পাসে প্রবেশ নতুন উপাচার্যের
জন্মনিয়ন্ত্রক ট্যাবলেটসহ জাবির জঙ্গল থেকে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়