
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ইংরেজি বিভাগের অধ্যাপক ও সব হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেছেন, কোনো ধরনের বিভেদ বা সংঘাত নয়, বরং ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে।
রোববার (৪ অক্টোবর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংলিশ ক্লাবের এক্সিকিউটিভ কমিটি রিভিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, অতিথিরা ব্যস্ততার মধ্যেও তাঁর অনুরোধে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এ জন্য তিনি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। সহকর্মীদের উপস্থিতি তাকে আনন্দিত ও খুশি করেছে বলেও উল্লেখ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, তাদের প্রতি তার ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা রয়েছে। একই সঙ্গে কোনো ধরনের বিভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমি মনে করি, এটি এমন একটি জায়গা হবে যেখানে কোনো ধরনের বিভেদ বা দ্বন্দ্ব থাকবে না। বরং আমরা সবাই ঐক্য ও একতার সঙ্গে সামনে এগিয়ে যাব।
অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা স্যার সবাইকে কোনো ধরনের সংঘাত সৃষ্টি না করে ঐক্য ও একতার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার এই পরামর্শ অনুসরণ করা সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ। এই দর্শন আমাদের প্রত্যেকেরই ধারণ ও লালন করা উচিত।
বক্তব্যের শেষদিকে সময়ের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, এটি তার সমাপনী বক্তব্য। তাই তিনি বক্তব্য আর দীর্ঘ করবেন না। সম্ভব হলে প্রথম অধিবেশন শেষে আরও কিছু কথা বলবেন বলেও জানান তিনি।
সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে তাদের উজ্জ্বল সাফল্য কামনা করেন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।
আরটিভি/এমএ




