ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বাঁচার আকুতি ইবি শিক্ষার্থী ফাতেমার, প্রয়োজন ৩০ লাখ টাকা

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম
ছবি: আরটিভি

জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেঁচে থাকার আকুতি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মোছা. ফাতেমাতুজ্জোহুরা। বিরল ও জটিল রোগ ‘টাকায়াসু আর্টারাইটিস’ এ আক্রান্ত হয়ে তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাকে সুস্থ করে তুলতে প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা, যা তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।

ফাতেমার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে। তার বাবা একজন সাধারণ ভ্যানচালক। মাত্র আট বছর বয়স থেকে অসুস্থতায় ভুগছেন ফাতেমা। কুষ্টিয়া ও রাজশাহীতে দীর্ঘ চিকিৎসাসত্ত্বেও শুরুতে তার রোগ শনাক্ত করা যায়নি। অবশেষে ২০২০ সালে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে পরীক্ষার পর তার শরীরে বিরল এ রোগটি ধরা পড়ে।

চিকিৎসকরা জানান, টাকায়াসু আর্টারাইটিসের কারণে ফাতেমার শরীরের প্রধান রক্তনালীগুলো সংকুচিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি পরীক্ষায় দেখা যায়, তার কিডনিতে রক্ত সরবরাহকারী ধমনী (Renal Artery) মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে, যার ফলে কিডনিসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে রক্তপ্রবাহ ব্যাহত হচ্ছে।

বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকরা দ্রুত ‘স্টেন্টিং’ ও উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এজন্য তাকে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সেখানে এ চিকিৎসার পেছনে প্রায় ৩০ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন তার স্বজনেরা।

পড়াশোনা চালিয়ে সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়ানো এবং পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখা ফাতেমা আজ জীবনের কঠিন লড়াইয়ে পরাজিত হতে বসেছেন। ফার্মেসি বিভাগের শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতায় এ পর্যন্ত প্রাথমিক চিকিৎসা নিতে পারলেও এখন প্রয়োজন বিপুল অর্থ।

বিশ্ববিদ্যালয়ের ল' এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ফাতেমা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। বর্তমানে তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা তার পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন। আমরা কাছে থেকে দেখছি ফাতেমা অনেক স্ট্রাগল করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে ফাতেমার পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।

আবেগপ্লুত কণ্ঠে ফাতেমা বলেন, আমি বাঁচতে চাই, পড়াশোনা শেষ করে পরিবারের পাশে দাঁড়াতে চাই। দেশবাসীর সামান্য সহযোগিতাই পারে আমাকে নতুন জীবন দিতে।

সহযোগিতা করার ঠিকানা:


Bkash/Nagad (Personal): 01745745625
Bank Account: 3017101033014 Sonali Bank PLC Branch: 30171- Kusthtia, Corporate Branch, Kusthtia.

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের স্মরণে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
জবিতে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা 
রাবিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা
ফেসবুক পোস্টের কমেন্টকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিবের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। 
রাবিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা
বেগম খালেদা জিয়া জবি প্রতিষ্ঠা করেছেন বলেই পদে পদে বঞ্চিত হয়েছি: জবি উপাচার্য
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন বলেই প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বেগম খালেদা জিয়া জবি প্রতিষ্ঠা করেছেন বলেই পদে পদে বঞ্চিত হয়েছি: জবি উপাচার্য
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন নেতৃত্বে রনি ও মাহমুদুল
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংলিশ ক্লাবের জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান রনিকে সভাপতি এবং এস. এম. মাহমুদুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এসটিসিতে আয়োজিত ‘দ্য ইংলিশ ক্লাব এক্সিকিউটিভ কমিটি রিভিল ২০২৬ ও কালচারাল ইভিনিং’ অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ইংরেজি বিভাগের অধ্যাপক এবং সব হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। এ ছাড়া উপস্থিত  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার, অধ্যাপক ও রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ও স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসের পরিচালক মোহাম্মদ শাহ আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. আতিউর রহমান মামুন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আরিফ আহমাদ। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন অতিথিদের ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সহকর্মী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি ইংলিশ ক্লাবকে ঐক্য ও সম্প্রীতির ভিত্তিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ক্লাবে কোনো ধরনের বিভেদ বা দ্বন্দ্ব থাকা উচিত নয়। সবাইকে ঐক্য ও একতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। অধ্যাপক ড. গোনেট সান্দ্রা সাহাসারের পরামর্শ অনুসরণ করে সংঘাত বা বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্লাবকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। নতুন কমিটির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, ‘ডিআইইউ ইংলিশ ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি, বিতর্ক, সাংস্কৃতিক চর্চা ও নেতৃত্ব বিকাশে আমরা নিয়মিত কার্যক্রম আয়োজন করব। নতুন কমিটির প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’ নতুন কমিটিতে মেহেদী হাসান রনি সভাপতি, মো. মমরেজ হোসাইন মাহি সহসভাপতি, এস. এম. মাহমুদুল আলম সাধারণ সম্পাদক, তানজিমুল ইসলাম তামিম যুগ্ম সাধারণ সম্পাদক, মাইনুল হক সিয়াম সাংগঠনিক সম্পাদক, তাসফিয়া লাবিয়া হোসাইন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, শেখ সাদ হোসাইন কোষাধ্যক্ষ, সায়মা হক শশী সহকারী কোষাধ্যক্ষ, শামসিন আরেফিন নাবিহা দপ্তর সম্পাদক এবং নাজনীন আক্তার বৈশাখী যুগ্ম দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কমিটিতে মো. ফাহিম সাংস্কৃতিক সম্পাদক, মো. তাসদিদ ইফতিয়ার যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক, সাদিয়া মোস্তফা মৌশি মিডিয়া ও প্রচার সম্পাদক, ইফরাত জাহান মাইশা যুগ্ম মিডিয়া সম্পাদক, মাহিলা জন্নাতুল জাসিকা বিতর্ক সম্পাদক, কোলি আক্তার রুমি যুগ্ম বিতর্ক সম্পাদক, আশরাফুল ইসলাম আকাশ ক্রীড়া সম্পাদক এবং শাফায়েত হোসাইন রায়ান যুগ্ম ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিরুল আলম, নূর আলম, লাজিনা ইসলাম, মাইমুনা ইয়াসমিন মুনা ও তোমালিকা টুলি। অনুষ্ঠানের শেষদিকে নতুন কমিটির সদস্যদের আগামী দিনের কার্যক্রমে সফলতা কামনা করা হয়। একই সঙ্গে ইংলিশ ক্লাবকে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সাংস্কৃতিক চর্চা, বিতর্ক ও সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়। আরটিভি/এমএ
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন নেতৃত্বে রনি ও মাহমুদুল
শতভাগ আবাসনের আওতায় রুয়েটের ২৪ সিরিজ, হল অ্যালোটমেন্ট প্রকাশ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২৪ সিরিজ) শিক্ষার্থীদের শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শতভাগ আবাসনের আওতায় রুয়েটের ২৪ সিরিজ, হল অ্যালোটমেন্ট প্রকাশ
আরও পড়ুন
ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ‘পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক’ অভিযান
‘প্রধানমন্ত্রী গাছ লাগাবেন’ বলে রোপণ করা গাছ তুলে ফেলতে বাধ্য হলেন ইবি শিক্ষার্থী
লিভ টুগেদার, গর্ভপাতসহ ইবির জিহাদুলের বিরুদ্ধে যত অভিযোগ
পতিত সরকার অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে: তিতুমীর