
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মন্দির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী অজয় পাল। সদস্য সচিব করা হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী জয় সাহাকে।
সোমবার (৫ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় মন্দিরের গঠনতন্ত্র প্রণয়ন ও নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত মন্দিরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে এ আহ্বায়ক কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠনের পর বর্তমান কমিটি বিলুপ্ত হবে।
কমিটিতে কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী সুমন কুমার দাস। সদস্য হিসেবে রয়েছেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের ১৬তম ব্যাচের শিক্ষার্থী প্রিয়ন্ত স্বর্ণকার, সংগীত বিভাগের ১৭তম ব্যাচের অনন্ত বিশ্বাস, লোক প্রশাসন বিভাগের ১৮তম ব্যাচের গৌরব দাস, ফিন্যান্স বিভাগের ১৮তম ব্যাচের অবন্তি রায়, অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের অতসী দাস এবং মনোবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের বিশাল কুমার সাহা।
নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় মন্দিরের সার্বিক কার্যক্রম এ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরটিভি/জেএমএ



